Tuesday, November 15, 2011

হৃদয়ের অন্তরালে

উৎসর্গ…
আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, এই পৃথিবীতে যে কয়টি সত্যিকারের ভালো মানুষ দেখেছি তাদের মাঝে তিনিও একজন । সৎ, নির্ভেজাল, পরপোকারী, সদা হাস্যোজ্জ্বল, পিতা-মাতার একান্ত অনুগত এই মানুষটির মাঝে অহংকারবোধের ছিটেফোঁটাও নেই। বরং বিনয়ী মানুষটির ব্যবহার আমাদের মুগ্ধতায় ভরিয়ে দেয় প্রতিনিয়ত।পদ-দলিত মানবতার এই ক্রান্তিলগ্নে এ রকম মানুষগুলোর বড্ড বেশি প্রয়োজন।
প্রিয় অমিও ভাইয়া, ডাঃ অমিও, মিনহাজ রশীদ ভুঁইয়া (অমিও)
আমি প্রতিদিন প্রার্থনা করি, স্রষ্টা যেন আমায় আপনার মত একজন মানুষ হওয়ার সার্মথ্য দান করেন।


বিকেল হলেই তমা’র মাঝে অজানা এক উৎকন্ঠা কাজ করে। তখন সে কোথাও স্থির হয়ে থাকতে পারে না। সারা ঘরে কেবল হাঁটাহাঁটি করে।মাঝে মাঝে কোথাও দাঁড়িয়ে আনমনে ভাবতে শুরু করে দেয়। প্রয়োজনীয় নয়, হাবিজাবি সব ভাবনা।
এভাবে এলোমেলো ভাবে হাঁটতে হাঁটতে সে রকিবের রুমের বারান্দায় গিয়ে দাঁড়ায়।
রকিবের রুমের বারান্দাটা বেশ বড়। এর এক-কোণায় দুটো চড়ূই পাখি সংসার বেঁধেছে। তমা বারান্দায় গেলেই তাদের সংসার দেখে, তাদের সাথে আলোছায়ার কথা বলে।
আরো আছে বেশ কিছু ফুলের গাছ। নীলকন্ঠ ফুলের গাছটি তমার বেশপ্রিয়। বারান্দায় আসলেই তমা বেশ খানিকটা সময় প্রগাঢ় মমতা দিয়ে নীলকন্ঠ গাছটিকে ছুঁয়ে দেয়। দূর থেকে দেখলে আপনার মনেই হবে, কোন মমতাময়ী যেন তার মমতার পরশ বিলিয়ে দিচ্ছে গাছটিকে। আরো আছে দোলনচাঁপা। এই ফুলটির প্রতি তমার আগ্রহ একটু বেশিই বটে।
তমার মা একদিন এই ফুলের গাছটিকে ফেলে দিতে চেয়েছিল। সেই কথা শুনে তো তমা একেবারে রাগে-ক্ষোভে অস্থির। কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছিল। এমনকি একদিন না খেয়ে ছিল মায়ের উপর অভিমান করে !!!
প্রায় সন্ধ্যে হয়ে আসছে। অথচ রকিব এখনো বিছানায় পড়ে পড়ে ঘুমোচ্ছে। তমা গিয়ে রকিবের মাথার চুলগুলোতে হাত বুলিয়ে দিতে দিতে ডাকে, রকিব -ভাইয়া। উঠ না…… সন্ধ্যে হয়ে এল রে….. নামায পড়বি না ????
আরেকটু ঘুমিয়ে নিই আপু…. এখন যা তো, জালাস না খালিখালি…..।
রকিবের ঘরের একেবারের সামনের ফ্ল্যাটের ওই ঘরটায় থাকে সৌম্য।
কিছুদিন ধরেই সৌম্য লক্ষ্য করছে, বিকেল হলেই তাদের সামনের ফ্ল্যাটের বারান্দায় একটি মেয়ে এসে দাঁড়িয়ে থাকে। বারান্দার গ্রিল ধরে মুগ্ধ-দৃষ্টিতে নীল আকাশের জোড়া-জোড়া মেঘরাশির দিকে তাকিয়ে থাকে। কখনো-বা বারান্দার কোণায় বাসা বাঁধা চড়ূই পাখি দুটিকে গান শোনায় :
“দীবশ রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। তাই চমকিত মন
চকিত শ্রবণ, তৃষিত আকুল আঁখি….”
এমন-কি খুব মমতা দিয়ে বারান্দার ফুলের গাছগুলোকে আদর করে দেয়। যেন তাদেরকে মায়ের মত আদর করছে।
সৌম্য বেশ আরো লক্ষ্য করে, মেয়েটি দেখতে খুব সাধারণ। ওড়না গায়ে জড়ানোর ভঙ্গি দেখেই বোঝা যায়, সে ভদ্র ও নম্রও। কিন্তু মেয়েটি এই ভর-বিকেলে চোখে সানগ্লাস পড়েছে ……..!!!!!

মাথায় কোন একটা বিষয় একবার গেঁথে গেলেই হলো। তখন ওই বিষয়টিকে নিয়ে সৌম্য’র আর চিন্তার শেষ থাকে না। মেয়েটি কেন বিকেল বেলা সানগ্লাস পড়ে ছিল এই নিয়ে যতগুলো যুক্তি থাকতে পারে প্রায় তার সবগুলো নিয়েই সৌম্য ভেবেছে কিন্তু কোনটিই তার মনে ধরে নি।
অবশেষে সে সিন্ধান্ত নিয়েছে, মেয়েটিকে নিজেই জিঞ্জেস করবে…….।
আজ তমার মন ভাল নেই। তাই সে আজ অনেক আগেই বারান্দায় এসে দাঁড়িয়েছে। যেদিন তমার মন খারাপ থাকে, সেদিন সে বারান্দায় দীর্ঘ সময় কাটায়। গ্রিল ধরে কেবলই আকাশের সারিসারি মেঘরাশির দিকে তাকিয়ে থাকে আর বিড়বিড় করে ঠোঁট নাড়ায়।
তমাদের ফ্ল্যাটে আগেও অনেক রকম ভাড়াটে এসেছে। নতুন অনেক মেয়েই এসে দাঁড়াত কিন্তু তাদের কেউই মন কাড়তে পারে নি। এই মেয়েটিকে একটু অন্যরকম মনে হচ্ছে।
মাথার চুলগুলো তমার চোখের সামনে এসে পড়ায় তার মুখের একটা পাশ দেখা যাচ্ছে না, তবুও সে চুলগুলো সরিয়ে দিচ্ছে না।
সৌম্য’র খুব ইচ্ছে করছে তমার সাথে কথা বলতে। রহস্য উদঘাটন করতে তার মন ব্যাকুল হয়ে আছে।
অবশেষে লজ্জা,সংকোচ বিসর্জন দিয়ে বারান্দায় এসে দাঁড়ায় সৌম্য।
তমা এখনো আকাশের দিকে তাকিয়ে আছে আনমনে।
বেশ নরম সুরে সৌম্য জিঞ্জেস করে, আজ কি আপনার মন খারাপ ?
কেমন যেন চমকে ওঠে তমা ! পরে সৌম্য’র দিকে তাকালেই সৌম্য একা ম্লান হাসি দেয়। সাথে সাথেই মাথা নিচু করে ফেলে তমা।
প্রায় প্রতিদিন আপনি নির্দিষ্ট সময়ে বারান্দায় এসে দাঁড়ান। তারপর অনেকক্ষণ তাকিয়ে থাকেন আকাশের দিকে। মনে হয় আপনি কি যেন খোঁজেন ???
ঠিক বলেছেন আপনি। আমি তাকিয়ে থাকি তবে কিছু খুঁজি না।
আমি তাকিয়ে স্রষ্টার নিপুণ কারিগরের মত তৈরি করা নীল আকাশ দেখি আর ভাবি, আমার মনটাও যদি আকাশের মত বিশাল হত ! আমি বর্ণিল প্রজাপতির উড়ে বেড়ানো দেখি। যার সৌন্দর্য মানুষের মুখে অতি সহজেই আনন্দের হাসি এনে দেয়। ঠিক তখনই আমি ভাবি, ইস ! এভাবে যদি আমিও মানুষকে আনন্দ দিতে পারতাম !!! আকাশ থেকে বৃষ্টি পড়া দেখি। এই বৃষ্টি হল স্রষ্টার রহমত। আমি হাত বাড়িয়ে সেই বৃষ্টির জ্বলে আমার হাত ভেজাই। আর ভাবি, স্রষ্টার রহমত যদি আমার জীবনটাকেও একটু পাল্টে দিত…………….
কথাগুলো শেষ করেই দীর্ঘশ্বাস ছাড়ে তমা।
সৌম্য এতক্ষণ পর্যন্ত কথাগুলো তন্ময় হয়ে শুনছিল। একটু একটু করে আরো মুগ্ধ হয়ে যায় সে।
পরের দিন সৌম্য তমার আসার আগেই বারান্দায় এসে দাড়ায়। দু’হাত দিয়ে গ্রিল ধরে তমার কথাগুলো ভাবতে থাকে।
আড়মোরা ভেঙ্গে হঠাৎ লক্ষ্য করে তমা বারান্দায় এসে নীলকন্ঠ ফুলের গাছটিকে আলতো করে ছুঁয়ে দিচ্ছে।
কিছুক্ষণ পর খুব ধীরে গ্রিলটা ধরে ডাকে, তমা ?
ঠিক তখনই গাছটিতে হাত বুলাতে বুলাতে তমা জিঞ্জেস করে, কি ভাবলেন এতক্ষণ ???
কথাটা শুনেই লজ্জা পেয়ে যায় সৌম্য।
মাথা নিচু করে ফেলে আর বলে, কই ! কিছু নাতো ।
মুচকি হেসে তমা বলে, নারীর মন সবই বোঝে, কিছু ঘটে যাওয়ার আগেই। টের পেয়ে যায় কে তার দিকে কোন দৃষ্টিতে তাঁকায় ? বুঝে যায় তাকিয়ে থাকা মানুষটির চোখের ভাষা । কারন, স্রষ্টা মেয়েদের পৃথিবীতে পাঠানোর সময় এই ক্ষমতাটা দিয়ে দেন।
কি বুঝেছেন ? ছোট্ট করে সৌম্য বলে, হ্যাঁ বুঝেছি।

এভাবে প্রায় প্রতিদিন সৌম্য আর তমা বারান্দায় দাড়িয়ে কথা বলে। নিজেদের স্বপ্ন, ভাললাগা-মন্দলাগা সবকিছু শেয়ার করে। বিশ্বাসের জায়গাটা একটু একটু করে পোক্ত হতে থাকে।
সৌম্য জিঞ্জেস করে, আচ্ছা আপনার কোন ইচ্ছেটা প্রতিনিয়তই করে ???
তমা ঠিক তখনই মুগ্ধ চোখে আকাশের দিকে তাকিয়ে বলে, আমার পাখি হতে খুব ইচ্ছে করে। পাখিদের বেড়ানোর কোন সীমানা নেই, বাঁধা নেই। যেদিকে ইচ্ছে যেতে পারে, যাকে ইচ্ছে সঙ্গী করে নিতে পারে। যেখানে ইচ্ছে সেখানে গিয়ে স্রষ্টার সৌন্দর্য অবলোকন করতে পারে।
আচ্ছা, এই পৃথিবীতে সবচেয়ে আশ্চর্যের ব্যাপর কি বলেন তো ???
সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, আমাদের মন সবসময় কিছু না কিছুর জন্য অপেক্ষা করে যায়। এই অপেক্ষার কোন অন্ত হয় না।
আমাদের দেশে অনেক শিল্পপতি আছে, যারা একটু অসুস্থ হলেই কোটি কোটি টাকা খরচ করে। অথচ আমরা কিন্তু দিব্যি ভালো আছি।
ঠিক কতদিন বেঁচে থাকার ইচ্ছে আপনার ???
তমা বলে, ঠিক ততদিন যতদিন না পর্যন্ত আমি মঙ্গলগ্রহ আর চাঁদের দেশে ভ্রমণ করতে পরছি; যতদিন না পর্যন্ত প্রতিটি মানুষ অপর মানুষের হৃদয়ে পৌছতে পারছে; যতদিন না পর্যন্ত পৃথিবীর সকল সৌন্দর্যকে আমি আমার চোখের ক্যামেরায় বন্দী করবো, ঠিক ততদিন পর্যন্ত।
কথা বলতে বলতে গলা ভারী হয়ে আসে তমার। গম্ভীর হয়ে বলে, কিন্তু এই পৃথিবীর সকল সৌন্দর্য আমার কখনোই দেখা হবে না, আমি জানি।
সৌম্য জিঞ্জেস করে, এমন গম্ভীর স্বরে কেন বলছেন ???
মানুষ যে তার ব্যর্থতার কথাগুলো গম্ভীর হয়েই বলে !
এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আ্যাকুইরিয়ামের মাছের মত, যাদের পৃথিবীটা খুব ছোট। আর এভাবেই তাদের স্বপ্নগুলো ঐ ছোট জায়গার মধ্যে একটু একটু করে ছোট হয়ে আসে। প্রাণ-রস বিহীন জীবে পরিণত হতে হতে একসময় তারাও নিঃশেষ হয়ে যায়। আমিও তাদেরই দলে……..।
পরিবেশটা কেমন যেন গুমোট বেঁধে আছে।নিস্তব্ধ নিরবতা কেবলই।
হাসি হাসি মুখে সৌম্য জিঞ্জেস করে, শরতের বিকেলে রূপবতী কোন নারীর সাথে কথা বলার আনন্দটা সীমাহীণ। অনেকে বিশেষ উদ্দেশ্য নিয়ে কথা বলে। আমারও একটা আছে।
কিন্তু মানুষ চাইলেই কি তার সবকথা বলতে পারে বলুন ??? হারানোর কি একটা ভয় থাকে না ?
না, পারে না। তমা নরম সুরে বলে, মানুষ হয়ে জন্মানোর এই এক-সমস্যা। “ যা বলতে মন চায়, ঠোঁট তাতে সব সময় সায় দেয় না”।
আগামীকাল আমার একটা দিন। আমি আপনাকে একটা কথা বলবো।
কথাটা বলেই ঝট করে সৌম্য তার ঘরে চলে যায়।
হাত বাড়িয়ে তমা সৌম্যকে ডাকতে যায় কিন্তু পারে না।
মনে মনে বলে, আমারও আপনাকে কিছু বলার ছিল কিন্তু…….।
দীর্ঘম্বাস ছাড়ে তমা। আজকের বিকেলটা কেন যেন বড্ড বেশি অসহনীয় মনে হচ্ছে তার কাছে।
পরের দিন বেশ আগেভাগেই সৌম্য বারান্দায় গিয়ে দাঁড়িয়েছে। আজ তার বিশেষ দিন। আজ সে তার মনের কথা বলবে। প্রতিটি পুরুষই যেদিন তার প্রিয় মানুষটিকে মনের কথা বলে সেদিন তার বুক ধক্ ধক্ করতে থাকে। মনের মাঝে কেমন যেন একটা উৎকন্ঠা কাজ করে। অস্থির লাগে আবার একটু খুশি খুশিও অনুভব হয়। মিশ্র একটা অনুভূতি।
সন্ধ্যে পেরিয়ে রাত হয়ে যায় কিন্তু তমা বারান্দায় আসে না। এমনকি রকিবের ঘরের দরজাও বন্ধ থাকে।
এভাবে প্রতিদিন সৌম্য তমার জন্য অপেক্ষা করে।
সৌম্যর মা বারান্দায় এসে দাঁড়ান। আলতো করে ছেলের কাঁধে হাত রেখে বলেন, সমুদ্রের যেমন একটা শেষ আছে; জীবনের যেমন একটা শেষ আছে; তেমনি কিন্তু অপেক্ষারও একটা শেষ আছে। এটা তোকে মেনে নিতেই হবে……।
মনে মনে সৌম্য বলে, শূন্য বারান্দা দেখতে দেখতে আমি ক্লান্ত প্রভু। এবার আমি একটু মানুষ দেখতে চাই। সেই মানুষটিকে যে কিনা অপার মমতা নিয়ে ফুলের গাছগুলোতে হাতবুলিয়ে দিত।
শূন্য বারান্দায় ফুলের গাছগুলোর অবহেলায় পড়ে থাকা।
কী নিদারুণ এই একাকীত্ব, প্রিয় মানুষটির জন্য অপেক্ষা, আর ?
ঝাপসা চোখে কেবল আকাশের দিকে তাকিয়ে থাকা ।
একমাস পরে সৌম্যর নামে একটা চিঠি আসে। ঘুম থেকে ওঠেই সৌম্য দেখে তার বালিশের পাশে একটি খাম আছে।
বেশ অবাক হয় সে। ভাবে, এ পৃথিবীতে এমন কে আছে যে তাকে চিঠি লিখতে পারে !!!!
সাথে সাথেই একরাশ আগ্রহ নিয়ে সে খামটা খুলে চিঠি বের করে পড়তে শুরু করে…

একাকীত্বে থেমে যাওয়া জীবনকে সচল করার জন্য মানুষ কত কি-ই না করে, কিন্তু আমি ? আমি এই বারান্দায় এসে দাঁড়িয়ে থাকতাম, সময় কাটাতাম। আকাশের দিকে তাকিয়ে সৌন্দর্য অবলোকনের সাথে সাথে স্রষ্টার কাছে প্রার্থনা করতাম।আপনি একদিন বলেছিলেন, আমাদের মন প্রতিনিয়তই কিছু না কিছুর জন্য অপেক্ষা করে যায়। তেমনি আমিও অপেক্ষা করেছি, কঠিন একটি বাস্তবের। কবে আসবে আমার জীবনে ! কারন, সেই বাস্তবতাটির কথা মাথায় রেখেই যে আমায় বেঁচে থাকতে হয়।
ক্রমেই ছোট হয়ে আসা আমার পৃথিবীতে, আনন্দের বার্তা নিয়ে এসেছিলেন আপনি।কত চমৎকার মুহূর্ত কাটিয়েছি আমি আপনার সাথে ! মনের কথা বলেছি, স্বপ্ন বুনেছি, এমনকি কখনো ছেলেমেয়ের অধিকার নিয়ে ঝগড়াও করেছি ! আপনার নির্ভেজাল এই বন্ধুত্বের বন্ধনের কথা আমি কখনো ভুলবো না, কখনো না ।
আপনি আমায় সেদিন কি বলতে চেয়েছিলেন, আমি জানি। বুঝতে পেরেছি অনেক আগেই।আপনার কথাও যেমন শুনা হয় নি তেমনি আমার কথাও বলা হয় নি !আমি জানি, আপনার মনে প্রায়ই একটা প্রশ্ন জাগত, আমি কেন সবসময় সানগ্লাস পড়ে থাকি? মূলত এই প্রশ্নের উত্তর জানার জন্যেই প্রথম আপনি আমার সাথে কথা বলেন। আপনি অনেক দিন জিঞ্জেস করতে গিয়েও শেষে জিঞ্জেস করতে পারেন নি। অথচ আপনি জানেন না, আমার জীবনের চরম সত্যটা ওখানেই লুকিয়ে আছে। আমার গ্লুকোমা আছে।ক্রমে ক্রমে আমার দৃষ্টি ক্ষীণ হয়ে আসছে,সাথে আমার পৃথিবীও। যেদিন আপনার সাথে আমার শেষ বারান্দায় দাঁড়িয়ে কথা হয়েছিল, ঠিক সেই দিন রাতে বাবা আমায় নিয়ে লন্ডন চলে যান শেষ বারের মত আমার চোখদুটি ভালো করার ব্যর্থ চেষ্টায়। কিন্তু সপ্তম আসমানের ওপাড়ে যা আগেই লিখিত হয়ে গিয়েছে তা কিভাবে বদলানো যায় বলুন ? যা হবার তাই হলো। এখন আমার সবকিছুই অন্ধকার। এমন এক মানুষ যার কাছে আলো-অন্ধকার, এমনকি পৃথিবীর সৌন্দর্য সব একই রকম- কালো…… একদম কালো।
আমরা মানুষেরা বড়ই অদ্ভুত। সারাজীবন স্বপ্ন দেখে যাই একরকম আর আমাদের জীবনে ঘটে যায় অন্যরকম। ছেঁড়া ছেঁড়া পুঁথির মালার মত কখন রাত গড়িয়ে সকাল হয়; আবার দিন গড়িয়ে রাত হয় আমি টেরই পাই না।
তবুও…….তবুও বেঁচে থাকা।
ইতি
আপনার অতি সাধারণ বন্ধু-তমা


চিঠিটা পড়া শেষ হলেই সৌম্যর সমস্ত অস্তিত্ব দুলে ওঠে। বুকের ভেতর থেকে সবকিছু ঝড়ের বেগে বেড়িয়ে আসতে চায়।
না,কেউ ছিল না আমার, কখনো না। কোনদিনও ছিল না।
চোখদুটি ক্রমেই ঝাপসা হয়ে আসে। সবকিছু, আশে পাশের সবকিছুই বিবর্ণ, স্থির।
এভাবেই হয়ত মানুষ মানুষকে আশ্রয়হীণ, অবলম্বনহীণ করে চলে যায়।
চোখ বন্ধ করে চিঠিটাকে দু-হাত দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলে,
“ একবার ভালবেসে দেখ, আমি হারাব না…
শুধু একবার হাতটা ধরে দেখ,কখনোই ছেড়ে যেতে দিব না…
বরং দেখবে তুমি জগতটাকে, আমার দৃষ্টিসীমার মাঝে
আমার সাথে…… আমার হাত ধরে…………”।

Wednesday, November 2, 2011

এলোমেলো মন…

উৎসর্গ…
অসাধারণ মানুষ তিনি ! যখনই দেখা হয়, খুব আন্তরিকতার সাথে সালাম দিয়ে কুশল বিনিময় করেন। এত চমৎকার করে কথা বলেন যে কেবল তন্ময় হয়ে শুনতে ইচ্ছে করে !

প্রিয় সাকিব ভাই, সাকিব ফেরদৌস ভাই

সবাই মুগ্ধ করতে পারে না, কিন্তু আপনি আপনার কর্ম আর ব্যবহার দিয়ে আমাদের অনেককে মুগ্ধ করেছেন। অসাধারণ একজন মানুষ হয়েও আপনি থেকে যান আমাদের ধরা-ছোঁয়ার একেবারে কাছে; যেখাতে লাল-নীল প্রজাপতি ঘুরে বেড়ায, টুপটাপ বৃষ্টি নামে অবেলায়।
আমি মাঝেমাঝেই স্বপ্ন দেখি, কোন একদিন আপনি আমার এক অখ্যাত গল্প নিয়ে ছোট্ট একটা হলেও নাটক বানাবেন, আর আমি মুগ্ধতার চোখে তা দেখবো !



আকাশ পোড়ে না জানি, চাঁদ কিংবা তারার আগুনে
আমাদের ভাগ্য শুধু পোড়ে
যারা দেখি, আর পোড়ে
আমাদের সবুজ সাবেকী অভিমান সেই সাথে’।

দূর থেকে দেখলে সিফাতকে ঠিক সিফাত মনে হবে না। দুই পা মেলিয়ে এমন ভাবে সামনের দিকে তাকিয়ে আছে যেন সে এক পাথরের মূর্তি। চোখ দুটো স্থির, সমস্ত চেতনা দিয়ে শরীরটাও স্থির।
মাঝে মাঝেই এই জায়গায় বেড়াতে আসে সিফাত। মন খারাপ হলে আসে, একা একা লাগলেই চলে আসে।
আর এখানে আসেই সে আশেপাশের গাছগুলো, ঐ দূর নীল আকাশ আর মুক্ত মনে উড়ে যাওয়া পাখিগুলোর সাথে কথা বলে। তাদেরকে নিজের জীবনের বিষাদ ভরা অংশের গল্প শুনিয়ে মন হালকা করে।
মাটির উপর ফুঁটে থাকা ঘাসফুল গুলোকে একসময় হাত দিয়ে নেড়ে দেয়। আলতো করে ছুঁয়ে দেয়। কারন, এগুলো যে তার পরম বিশ্বস্ত বন্ধু।
আর এভাবে খানিকটা সময় কাটালেই তার মন ভালো হয়ে যায়।
ঘাসফুল গুলোর ওপর হাত বুলাতে বুলাতে সে বুঝতে পারে, কেউ একজন তার পেছনে এসে দাড়িয়েছে।
পেছনে তাকাতেই দেখে ইমন এসেছে। ও ইমন ! এসো ভাইয়া, বোস এখানে।
সিফাতের পাশে বসতে বসতে বলে, ভাইয়া আপনার কি মন খারাপ ?
যদিও আপনার বসে থাকার ভঙ্গি আর আলতো করে ঘাস পূলগুলো ছুঁয়ে দেওয়াই বলে দেয় আপনার মন খারাপ !
অনিচ্ছা সত্ত্বেও মুখে হাসি এনে সিফাত বলে, তুমি বেশ ছোট ছোট জিনিস লক্ষ্য করেছ ! তোমার বিশ্লেষণটা একেবারে মিথ্যে নয়।
মুচকি হেসে ইমন বলে, ভাই আপনি কি জানেন মানুষ কখন ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে ?
সিফাত আকাশের দিকে তাকিয়ে জিঞ্জেস করে, কখন ???
যখন মানুষ নিজেকে লুকোতে চায়। সে সময় মানুষ জোর করে হাসার চেষ্টা করে, আপন মানুষকে বিভিন্ন উল্টোপাল্টা কথা শুনাবার চেষ্টা করে।
তাই জোর করে হাসতে নেই, এতে করে তার স্বকীয়তায় ভাটা পড়ে।
একটা প্রশ্ন করি ভাই ? অবশ্যই ভাইয়া।
আপনি কি কোন মানুষের দৃষ্টিসীমায় নিজেকে দেখতে পেয়েছেন ???
খানিকক্ষণ চুপ করে থাকার পর সিফাত বলে, হ্যাঁ এই পুথিবীতে দুইজন মানুষের মাঝে আমি নিজেকে খুঁজে পেয়েছি। এর মাঝে একজন আমার বন্ধু আর অন্যজন নিজের মত করে চলে গিয়েছে।
একটু মিথ্যে বলা হল, যিনি চলে গিয়েছে তিনার মাঝে আমি আমাকে খুঁজে পেতে চেয়েছিলাম কিন্তু পাই নি। বড্ড দেরি করে ফেলেছিলাম তো…..।
আমিও একজনের মাঝে নিজেকে খুঁজে পেয়েছিলাম। খুব ভালবাসতাম তাকে। মনের মাধুরী মিশিয়ে, নিজের অস্তিত্বে অনুভব করতাম তাকে। ঠিক বন্ধনের তিন বছরের মাথায়, হঠাৎ একদিন আমায় ফোন করে বলে, আমি আর তোমার সাথে যোগাযোগ রাখবো না। তাকে কারন জিঞ্জেস করেছিলাম। কি বলেছে জানেন ?
আমি ধেকতে ভাল না, আমার সিজিপিএ ভাল না, ভাল ভার্সিটিতে পড়ি না তাই নাকি আর আমাকে পছন্দ হচ্ছে না। সে এখন আইবিএ তে পড়ে কোন ছেলের সাথে প্রেম করবে। প্রায় ৭ দিন তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু লাভ হয় নি।
অবশেষে তাকে শৃঙ্খলার বেড়ী থেকে মুক্ত করে দিয়েছিলাম। অথচ আমি এখনও আমার দৃষ্টিসীমায় তাকে খুঁজে পাই। বুঝল না, সে কিছুতেই বুঝল না…….
ইমন তার কথা শেষ করতেই পরিবেশটা যেন আরো নিঃস্তব্ধ হয়ে যায়। কেমন গুমোট একটা আবহাওয়া।
আর আমি ? নরম সুরে সিফাত বলে।
আমায় একটা মানুষ পছন্দ করতো। পাগলের মত ভালবাসতো। অথচ কোন দিন আমি তার ভালবাসার মূল্য দিই নি। অবশেষে সে যখন আমার জীবন থেকে চলে গিয়ে অন্য একটি মানুষের হাত ধরে নতুন করে পথচলা শুরু করল, ঠিক তখন বুঝতে পারলাম আমি কি হারালাম !
জানো ! মাঝে মাঝেই স্বপ্ন দেখি , সে নীল রঙের শাড়ী, হাতে কাচের চূড়ী, কপালে ঠিক মাঝখাতে ঠোট্ট একটা কালো টিপ আর চুল গুলো কোলা রেখে আমার পাশে এসে বসেছে। আর আমি তার সামনে বসে তার একটা হাত ধরে তার দিকে তন্ময় হয়ে তাকিয়ে আছি !
সে আমায় জিঞ্জেস করে, আমি কেন নীল শাড়ী পড়েছি জানো ???
পড়া না পারা ছাত্রের মত আমি মাথা নিচু করে বলি, না জানি না।
কারন, নীল শাড়ী আমায় বেশ ভালো মানায়। যদিও বেদনার রং নীল, তবুও আমার কিন্তু কোন বেদনাবোধ নেই।
মুখটা আমার কাছে এনে সে কানেকানে ফিসফিস করে বলে, “তুমি যে তোমার ভালবাসার আলতো ছোঁয়ায় ঐ দূর নীলিমায় আমার সব বেদনাগুলো উড়িয়ে দিয়েছ”।
কথাটা বলে নিজেই লজ্জা পেয়ে যায় সে।
ঠিক তখনই আমি তার কাছে গিয়ে আলতো করে আমার ঠোঁট দিয়ে তার কপাল ছুঁয়ে দিই।
স্বপ্নটা বলা শেষ করেই সিফাত কেমন যেন আনমোনা হয়ে আবার ঘাসের দিকে তাকিয়ে থাকে।
হঠাৎ জেগে ওঠে বলে, সর‌্যি আমার আবোল-তাবোল স্বপ্নের কথা শুনার জন্যে।
হাসতে হাসতে ইমন বলে, আপনিতো জানেন না- আপনার স্বপ্নটা কতটা চমৎকার !
স্বপ্ন হয়ত চমৎকার কিন্তু প্রিয় মানুষ পাশে না থাকলে এই স্বপ্নটাকেই আবার পানশে মনে হয়।
ইমন বলে, ভাইয়া কথাটা ঠিক বললেন না ।
স্বপ্ন কখনোই অর্থহীণ হয় না। কারন, সবাই চমৎকার করে স্বপ্ন দেখতে পারে না। আর এই পৃথিবীতে বেশির ভাগ মানুষই এটাকে পুঁজি করে বেঁচে থাকে।
আচ্ছা ইমন, ভালবাসার মানুষ যদি ভালবাসার গভীরতা না বোঝে অবঞ্জা করে তাহলে কেমন লাগে বল তো ?
আমাদের প্রিয় মানুষগুলো আসলে বোঝে না তাদের আমরা কতটা ভালবাসি !
ভাই, আপনার কোন কাছের মানুষ কি এরকম করেছে আপনার সাথে ???
না, আমার সাথে হয় নি। কথাটা বলেই সে চুপ হয়ে যায়।
অনেকক্ষণ পর বলে, আমার এক খুব কাছের মানুষের সাথে এরকম হয়েছে।
সেই প্রিয় মানুষটি একজনকে ভালবাসত। সারাদিন যতই ব্যস্ত থাকুক না কেন, সময় করে বেশ আগ্রহ নিয়ে ভালবাসার মানুষটির খবর নিত। একদিন সেই মানুষটি মোটরসাইকেলে এক্সিডেন্ট করে !
সে যখন তার এক্সিডেন্ট এর খবর তার প্রিয় মানুষটিকে বলে তখন উত্তরে সে কি বলেছে জান ???
বলেছে, ‘তুমি ঔষধ খেয়ে নিও। তারপর একটা লম্বা ঘুম দাও, দেখবে ভাল লাগবে”।
আমরাও কিন্তু জানি, ঔষধ খেতে হবে এবং আমরা ডাক্তারও দেখাব। কিন্তু প্রিয় মানুষটি একটু উৎকন্ঠায় পড়ে যাবে, একটু মমতা নিয়ে কথা বলবে, একটু আগ্রহ নিয়ে খবর নিবে- এটা কি খুব বেশি কিছু ?
না ভাই বেশি কিছু নয়। ভালবাসার শক্তি অনেক প্রখর ভাই। এই শক্তি অনেক অসুখ নিমিষেই ভাল করে দেয়।
একবার আমার পেটে প্রচন্ড ব্যথা হয়েছিল। প্রায় ২ দিন আমি কাঁতরাচ্ছিলাম। কিন্তু যখনই আমরা মা খুব আলতো করে আমার পেটের উপর হাত রাখতেন, তখনই আমি আর ব্যথা অনুভব করতাম না। আমি তাকিয়ে দেখতাম, মা পরম যত্নে চৌম্বকীয় শক্তিতে আমার সমস্ত ব্যথা শুষে নেওয়ার চেষ্টা করছেন। আর এই মমতা দেখেই আমি প্রায় অর্ধেক সৃস্থ হয়ে গিয়েছিলাম।
পৃথিবীটা কেমন যেন রুক্ষ হয়ে যাচ্ছে। আত্মার বন্ধনের কথা বললে মানুষ এখন হাসে। প্রাণের বন্ধুর কথা বললে আমাদের সেকেলে স্বভাবের ভাবে। ভালবাসার মূল্যের কথা বললে “আঁতেল” ভাবে !!! পৃথিবীটা বুঝি অনেক এগিয়ে গেছে যেখানে বন্ধনের প্রগাঢ়তা, সম্পর্কের বির্নিমান, আত্মার টান শ্বদগুলো বড্ড বেশি অনুপস্থিত।
কিন্তু আমি এগুলোকে পুঁজি করেই বেঁচে থাকতে চাই। চাই কাছের মানুষগুলোকে ভালবেসে যেতে আজীবন।
কারন, তাদের মাঝেই যে আমি আমার সুখ খুঁজে পাই।
তোমায় বলেছিলাম না – একজন একজন আমায় খুব ভালবাসত। সে চলে যাওয়ার পর বুঝেছিলাম সে হৃদয়ের কতখানি জুড়ে আছে। ও চলে গেল কিন্তু কিছু জিনিস আমাকে শিখিয়ে গেছে। আমরা আমাদের জীবনের প্রতিটি ঘটনা থেকে কিছু না কিছু শিখি।
মানুষকে মর্যাদা দেওয়ার বিষয়টি সে আমায় শিখিয়ে গেছে। নইলে কাছের মানুষ কখন যে দূরের মানুষ এমনকি অপরিচিত হয়ে যাবে আমরা বলতেই পারবো না।
এগুলো বেশ সহজ কথা, আমরা প্রত্যেকেই জানি কিন্তু একটু মেনে চলতে হবে কেবর। আর এরকম অনেক টুকরো টুকরো ঘটনাই ঘটে যাচ্ছে আমাদের সাথে, আমাদের প্রিয় মানুষগুলোর সাথে……….
সাথে সাথে আমরা বেদনায় নীল হয়ে যাচ্ছি একটু একটু করে নীরবে…….
প্রিয় পাঠক, চলুন না আমাদের বন্ধনগুলোর প্রতি আমরা আকেটু যত্নশীল হই হোক সে বন্ধন কোন এক বন্ধুর সাথে, আমাদের প্রিয় মানুষটির সাথে, আমাদের কোন এক আত্মীয়ের সাথে………
আর চেষ্টা করি, কাছাকাছি থেকে বন্ধনের প্রগাঢ়তা অনুভব করতে……..।

Saturday, October 22, 2011

শেষ কথা…

উৎসর্গ…
যেখানে দাবি আছে, প্রত্যাশা আছে, সুখ-দুঃখের ভাগাভাগি আছে, সাথে কলহ এবং পূর্ণমিলনও আছে” সেই বন্ধনটিই হলো ‘বন্ধুত্ব’। আমি এভাবে বন্ধুত্বের সঙ্গা বলতে ভালবাসি। তবে এই সঙ্গা টিকে প্রমাণ করেছে আমার এই বিশ্বস্ত বন্ধুটি। আমায় নিয়ে আগ্রহের সীমা নেই মানুষটির! আমার অতি প্রিয় কাছের মানুষ। সাধারণ হয়েও আমার কাছে একটু অসাধারণ একজন !
প্রিয় বেণী-মাধব, প্রিয় মৃদুল চৌধুরী কনক
বলতে পারিস, এক জীবনে কত পূণ্য করলে তোর মত একজন অসাধারণ, অকৃত্রিম বন্ধু পাওয়া যায় ????




আম্মু, সিফাত ভাইয়া কই ? বলতে পার ?
না মা, আমিতো জানি না। হয়ত ড্রইং রুমে বসে পেপার পড়ছে….

সনি ড্রইং রুমে গিয়ে দেখে, সিফাত বসে বসে আনমনে কি যেন ভাবছে।
সনি খুব সাবধানে ধীর পায়ে সিফাতের সামনের সোফায় গিয়ে বসে। অথচ সিফাত নিজের জগতেই মগ্ন আছে।

খানিকক্ষণ পর আলতো কন্ঠে সনি ডাকে, সিফাত ভাইয়া ???

আড়মোরা ভেঙ্গে সিফাত বলে, কি….কি……।সনির দিকে তাকিয়ে বলে, কখন এসেছিস ?
বেশ কিছুক্ষণ হলো এখানে এসেছি। দেখলাম, আপনি খুব মনযোগ দিয়ে কি যেন ভাবছেন ? তাই চুপচাপ বসে আছি।

কি ভাবছেন শুনি ??? বেশ মজার ভঙ্গিতে সনি জিঞ্জেস করে, কার কথা ভাবছেন বলেন তো ????
কথাটা বলে আর হাসতে থাকে সনি।

মলিন হেসে সিফাত বলে, কারো কথা না রে ভাইয়া।

মুচকি হেসে সনি বলে, আমি ছেলেটা একটু বোকা এটা আপনি জানেন। তবে এটুকু কিন্তু বুঝি যে, মানুষ যখন নিজেকে লুকাতে চায় তখন সে মিথ্যে বলে। যেমনটা আপনি বলছেন।

এমন সময় সিফাত এর মোবাইল বেজে ওঠে…… সজীব ফোন করেছে।
হ্যালো, সিফাত ভাই ? বাসায় আছেন ???
হ্যাঁ বাসায় আছি। চলে আয়…….
সজীব বলে, থাকেন, আমি আসছি…….

১৫ মিনিট পর সজীব এসে বসার ঘরে সিফাত এর পাশে বসে। সিফাত এর একটা হাত নিজের হাতে নিয়ে জিঞ্জেস করে,
কি ভাই, মন খারাপ???

জানিসতো কি কারনে মন খারাপ। Something missing in my heart…

হঠাৎ সিফাত গান ধরে, “ কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না, মন মেঘে তোমারে অন্ধ করে রাখে,
তোমারে দেখিতে দেয় না…….মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না….”।
গান শেষ হলেই সজীব বলে, ওনার নাম্বরতো আছেই- ফোন দেন কথা বলেন। দেখিয়েন, ভাল লাগবে।

আচ্ছা, সজীব এমনটা কেন কেন হলো বলতে পারিস ???

তুইতো জানিস, আমি তার সাথে মানিয়ে চলার চেষ্টা করেছি। আর সে যদি আমায় ভালইবাসত তাহলে রাস্তায় আমায় এতগুলো মানুষের সামনে কেন অপমান করলো ? আমার মা-বাবার নামে বাজে বাজে কথা বলতো ? এমনকি আমি যখন মাস্টার্স করতে বাইরে যাব তখন সে তার মামাকে দিয়ে ফোন করিয়ে আমার ভিসা পর্যন্ত আটকে রেখেছিল ?
কেন, কেন এমন করেছে ???

দীর্ঘশ্বাস ছাড়ে সজীব। খানিকক্ষণ চুপ করে থাকার পর বলে, আপনি একটু জেদী ছিলেন। আর তমা আপুও ছিল বেশ রাগী। আর রেগে গেলে মানুষ পশুর মত আচরণ করে। আর তমা আপুও রেগে গিয়ে বিভিন্ন উল্টোপাল্টা কাজ করেছে। তবে একটা কথাই বলব, তমা আপু আপনাকে সত্যিই অনেক ভালবাসে।

আমি এবার দেশে আসার পর একদম ভালো নেইরে সজীব। যে মানুষটির কথা কখনো ভাববো না বলে পণ করেছিলাম, তার কথাই বারবার মনে পড়েছে। আমি…… আমি বুঝি পাগল হয়ে যাব রে …… পাগল হয়ে যাব।

সজীব আলতো করে তার হাতটা সিফাতের ঘাড়ে রেখে বলে, একটা কথা মনে রাখবেন- মানুষ তার প্রথম ভালবাসাকে কখনোই ভুলতে পারে না। আর আপনি যখন প্রিয় মানুষদের থেকে দূরে থাকবেন তখনই আপনি তাদের প্রতি আপনার এই ভালবাসার গাঢ়ত্বটা ক্রমশ বাড়বেই।

হঠাৎ সোফা থেকে উঠে দাড়িয়ে সজীব হাঁটতে শুরু করে।

আপনি যতই অস্বীকার করেন না কেন আপনি কিন্তু তমা আপুকে এখনও ভালবাসেন। এটা যত তাড়াতাড়ি মেনে নেন ততই মঙ্গল।
কিন্তু, তমা কি এখন আর আমার কাছে ফিরে আসবে ???
আরে, আসবে না মানে ? আলবত আসবে। হয়ত প্রথমে একটু রাগ ঝাড়বে, এত দিনের জমানো ক্ষোভ তো ….. তারপর দেখবেন, সব ঠিক হয়ে গেছে। ……

১ বছর আগে সিফাত এর সাথে তমা’র বন্ধন ছিন্ন হয়ে যায়। তবুও এউ এক বছরের জীবনে সিফাত মাঝে মাঝেই তমার কথা ভেবেছে। সিফাতের চিন্তা-চেতনা, ভাললাগা এসবের সাথে তমার মিল ছিল না বললেই চলে। তাই সারাক্ষণ তাদের মাঝে ঝগড়া লেগেই থাকত। অবশেষে সিফাত স্কলারশিপ পেয়ে লন্ডনে মাস্টার্স করতে চলে গেল। বিদেশে যাওয়ার পরেও সিফাতের জীবনে কোন পরিবর্তন ঘটে নি, কিন্তু অনেক কিছুর পরিবর্তন ঘটে গেছে তমার জীবনে। সিফাত চলে যাওয়ার পর তমার সাথে হাবীব নামের একটা ছেলের পরিচয় ঘটে। তারপর ভাললাগা। আর পরিচয়ের ২ মাসের মধ্যেই হাবীব কিছুটা জোর করে তমার সাথে এংগেষ্টমেন্ট করে ফেলে গোপনে। তারপর আসতে আসতে তমাকে তার বাড়ির সবার সাথে পরিচয় করিয়ে দেয়। বিষয়টা একটু লুকিয়ে রাখার চেষ্টা করা হলেও পরে তমার মা, খারারাও জানতে পারে। তমার প্রবল ইচ্ছার কারনেই তার মা-খালারা বিষয়টা মেনে নিয়েছিল।

একসময় বিষয়টা সিফাতও জানতে পারে। সেদিন বেশ কষ্ট পেয়েছিল সে। বুঝেছিল, কাছের মানুষদের হারিয়ে ফেলার কষ্ট কাকে বলে ! একজন মানুষ যে তার জন্যে পাগল ছিল, তাকে পাগলের মত ভালবাসত সে কি না আজ অন্য একটি মানুষের হয়ে গেল। যাকে চাইলেই আর দেখতে পাওয়া যাবে না, চাইলেই আলতো করে তার হাত ছুঁয়ে দেয়া হবে না !!! সারাটা রাত সিফাত বুকের ব্যথায় ঘুমোতে পারে নি। যেন নিজের শরীর থেকে কেউ তাজা এক টুকরো গোশত কেটে নিয়ে গিয়ে সেই ক্ষত স্থানে লবণ লাগিয়ে গেছে। ….

অনেক ভাবছে কিভাবে সিফাত তমার সাথে যোগাযোগ করবে ? যোগাযোগ করার কথা মাথায় আসলেই একরাজ সঙ্কা আর দ্বিধা-দ্বন্দ্ব তার সামনে এসে ভর করে।

অবশেষে সিফাত সাহস করে তমাকে একটা এসএমএস করে,

“ সালাম। কেমন আছেন আপনি ? আপনার বাসার সবাই ? হাবীব ভাই ? আমি মাত্র কয়েকদিন হল দেশে ফিরেছি …..”।
এসএমএসটা পাঠানোর ৩০ মিনিট পরে তমা সিফাতকে কল দেয়। ফোন ধরেই সিফাত বলে, কেমন আছেন আপনি ???
কানিক্ষণ চুপ করে থাকার পর তমা বলে, হ্যাঁ ভাল আছি। আপনি কেমন আছেন ???

ফিকে হাসি হেসে সিফাত বলে, “জীবন যখন যেমন……তারই মাঝে অবগাহন”। তবে ……..ভাল আছি।
আপনার বাসার সবাই, হাবীব ভাই কেমন আছে ? সিফাত জিঞ্জেস করে।
হ্যাঁ সবাই ভালো আছে। রাব্বী বেশ বড় হয়ে গেছে, ক্লাস এইট এ পড়ছে।

এরপর কিছুক্ষণ দুজনই চুপ করে থাকে, মখে কোন কথা নেই।

দুজন দুজনের একটু কাছাকাছি আসতে চাইলেও বাস্তবতা যেখানে প্রতিকূলে সেখানে কি মনের আবেগ প্রকাশ করা সমীচিন ??? না, কখনোই না। বড়ং তাকে লুকিয়ে রাখাই ভাল।

ধীর কন্ঠে তমা এবার বলে, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, রাগের মাথায় অনেক খারাপ কথা বলেছি। আমায় ক্ষমা করবেন।

সাথে সাথেই সিফাত বলে, না না আপনি ক্ষমা চাচ্ছেন কেন !!! আপনারতো কোন দোষ নেই। সব দোষ আমার। তাই আমিই আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এখন আর আপনাকে নিয়ে আমার মনে কোন ক্ষোভ, কোন প্রশ্নবোধক চিহ্ন নেই। বরং আমি আপনাকে বেশ শ্রদ্ধা করি।

সিফাতের কথা গুলো শুনে তমা বেশ অবাক হয়। সিফাত আজ হঠাৎ এরকম কথা বলছে কেন ???
কোন এক গল্পের বইতে পড়েছিলাম, প্রিয় মানুষ দূরে চলে গেলে বা তার সাথে বিচ্ছেদ ঘটলে তার নামে সবসময় ভাল ভাল কথা বলতে হয়। আর আমিও তাই করছি।

দীর্ঘশ্বাস ছেড়ে তমা বলে, গতবার আপনি লন্ডনে যাওয়ার সময় আমার সাথে একটি বারের জন্যে হলেও দেখা করেন নি। আমি এয়ারপোর্ট পর্যন্ত এসেছিলাম। তারপরও আপনি দেখা করেন নি। দেখা করলে হয়ত আজ এই পরিস্থিতির সৃষ্টি হত না। আপনি যা করেছেন আমার সাথে, তা আমি কখনোই ভুলবো না। কখনো না।

নরম সুরে সিফাত বলে, আমিতো আগেই বলেছি- সব দোষ আমার। আমার জন্যেই এতকিছু। আমি বরাবারই নিজের ঘাড়ে দোষ নিয়েছি। এবারও তাই নিলাম।

আর এভাবে কথা বলতে বলতে কথন যে, ৪০ মিনিট পার হয়ে যায় সিফাত বা তমা কেউই টের পায় নি। অবশেষে সিফাত বলে, আজ অনেক কথা হলো। রাখি……. ভাল থাকবেন।
তমা বলে, আপনিও ভাল থাকবেন।

ফোনটা রাখার পর থেকেই সিফাতের বেশ ভালো লাগতে শুরু করে। বাসায় ইলেকট্রিসিটি নেই, বেশ গরম অনুভূত হচ্ছে তবুও পরিবেশটাকে তার অসহ্য মনে হচ্ছে না। অনাবিল আনন্দে মুখরিত সিফাতের চেতনার প্রতিটি মুহূর্ত।
বাড়ির উঠোনে সিফাত চেয়ার নিয়ে গিয়ে বসে আর মোবাইলে গান ছেড়ে দেয়….
“তুমি বরুণা হলে হবো আমি সুনীল…..”

গান শুনতে শুনতে একসময় সিফাত নিজের মুখেই গাইতে শুরু করে….
“ তুমি পাহাড় হলে হবো আমি সবুজ
তুমি শাসন করলে হবো আমি অবুঝ
তুমি অরণ্য হও, হবো পাখি
তুমি অশ্রু হলে হয়ে যাব আঁখি……”

এরপর থেকেই ১ দিন পরপর সিফাত আর তমার ছোট ছোট কথা বলা শুরু হয়।
একদিন সিফাত আর সজীব, নাহিদদের বাসা থেকে ফিরছিল। হঠাৎ সিফাত এর মোবাইলে তমা ফোন দেয়। কাঁদতে কাঁদতে বলে,

“আমি আজ দুপুরে হাবীবকে বলে দিয়েছি আমি আর তার সাথে সম্পর্ক রাখতে পারবো না। আমি কোনভাবেই আর পারছি না। এখন আমার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। কেন যে সেদিন এংগেষ্টমেন্টটা করতে গেলাম !!! আপনি চাইলে আমার সাথে সম্পর্ক আবার কন্টিনিউ করতে পারেন আর না চাইলে আমি একাই থাকবো ……”।

কথাগুলো শুনার পর খানিকক্ষণ সিফাত অসম্ভব আনন্দে ভাসতে থাকে। সাথে সাথেই সজীব আর নাহিদকে এসএমএস করে, “ তমা ফিরে আসছে….. আমি খুব খুশি। খু-উ-উ-ব-ই খুশি ……”।

আর সিফাতের খুশিতে সজীব আর নাহিদও নিজেদের বিলিয়ে দেয়। এরা তিনজন যদিও তিনটি স্বতন্ত্র মানুষ, তবুও বন্ধনের দিক দিয়ে এরা এক আত্মা।

রাতের দিকে সিফাত বেশ আনন্দ নিয়ে তার বড় ভাইকে ফোন দেয়।
কেমন আছো ভাইয়া ??? ভাবি কেমন আছে ???
ভাল আছি। । আর তোর ভাবিও ভাল আছে।

ভাইয়া তুমি কি জান, তুমি খুব ভাগ্যবান একজন মানুষ। সবাই ভালবাসার মানুষকে নিজের মত করে পায় না কিন্তু তুমি পেয়েছ।
আবার এমনও মানুষ আছে যারা সারা জীবনই ভালবাসার মানুষের খবর পায় না, আবার অনেকে পেয়েও হারিয়ে ফেলে…..।
এ সবকিছু বুঝি আমাদের সমাজের ভারসাম্য রক্ষা করার জন্য। আচ্ছা ভাইয়া, ভালবাসার মানুষ দূরে চলে গিয়ে আবার ফিরে আসলে কি করা উছিত ??? তাকে কি আপন করে নেওয়া উচিত নাকি বুঝিয়ে দেওয়া উচিত প্রত্যাখান এর ব্যথা কতটা তীব্র ???

দেখ সিফাত, তুই আমায় কি বলতে চাচ্ছিস তা আমি বুঝেছি। তুই চাইলে তমার সাথে আবার সম্পর্কে জড়াতে পারিস তবে….। তবে এটুকু নিশ্চয়তা দিতে হবে যে, সে আর কোন ঝামেলা করবে না, মা-বাবাকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করবে না। আমরা তোমাকে নিয়ে অন্তত এ বিষয়ে আর টেনশনে থাকতে চাই না।

রাখি এবার। এখন তুই ডিসিশান নে কি করবি ???? ভাল থাকিস।
ফোনটা রাখার পর সিফাতের বেশ মন খারাপ হয়ে যায়। খানিকক্ষণ পর তমা তাকে ফোন করে।
জিঞ্জেস করে, “ কি ডিসিশান নিলেন” ???

ধীর কন্ঠে সিফাত বলে, আপনি আমার কাছে ফিরে আসা মানেই আপনাকে এংগেষ্টমেন্ট ভেঙ্গে ফেলতে হবে। আর এটা করলে আপনার পরিবার, হাবীব ভাইয়ের পরিবার সবাই কষ্ট পাবে। সাথে আপনাকেও শুনতে হবে পরিবারের মানুষের কাছে বিভিন্ন গালমন্দ। এর থেকে কি ভাল না, যা হচ্ছে তাতেই সায় দেওয়া ????

তমা বলে, আমি জানতাম- আমি জানতাম আপনি এখন এ কথা বলবেন। আপনি এত কনফিউস কেন সব বিষয়ে বলেন তো ??? একটা ডিসিশান নিতে পারেন না !!! আর কখনো কোন দিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। আমি আপনাকে ঘৃণা করি। মনে থাকবে তো, আমি আপনাকে ঘৃণা করি।

একটু আগে বৃষ্টি হয়ে গেছে। বেশ স্নিগ্ধ আবহাওয়া। অথচ সিফাতকেকেমন যেন অগোছালো মনে হচ্ছে। অবচেতন মনে মাটির দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। একচিলতে উদ্বেলিত করা আনন্দ পরক্ষণেই তাকে আবার মাটিতে এনে ফেলে দিল।

মাটির দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলে, “আমি তোমাকে কতটা ভালবাসি তুমি কোনদিন জানবে না। তোমার পরিবারের মানুষগুলোর কথা, আমার পরিবারের মানুষগুলোর ইচ্ছে, এগুলোর কথা ভাবার কারনেই এই ডিসিশান নিতে হলো। হাবীব ভাই তো আছে যে তোমায় অনেক ভালবাসে। তুমি তার কাছেই সুখে থাকবে। আর আমি না হয় দূর থেকে নিজের স্বপ্নটাকেই বিসর্জন দিলাম। আমায় ভুল বুঝো না তুমি…….ভুল বুঝো না……”

সেদিন রাতে সিফাত এমদম ঘুমোতে পারে নি। বিছানায় মুয়ে শুয়ে চোখের জ্বলে নাহিদ আর সজীবকে এসএমএস এ লিখেছে, “ যেমনি করে একচিলতে বুষ্টির মত এসেছিল তেমনিই চলে গেল তমা। আমি আবারো একা হয়ে গেলাম। আবারো হেরে গেলাম। শুনেছি, হেরে গেলে নাকি পালাতে হয়। বলতে পারিস, আমি পালিয়ে কোথায় যাব ?????

সারারাত তমার কথা ভাবতে ভাবতে একসময় সিফাত অনুশোচনায় ভুগতে শুরু করে। তার কাছে সবকিছু তুচ্ছ মনে হয়, মানুষের আশা-আকাঙ্খা, কে কি ভাবলো সব তার কাছে অর্থহীণ মনে হয়। সে কেমন যেন পাগলের মত আচরণ করতে শুরু করে। এমন অবস্থা যে তার তমাকে ছাড়া যেন চলবেই না। তার মাথায় কেবলই সজীবের কয়েকটি কথা ঘুরতে থাকে :
“ভালবাসা কোন সূত্র মানে না আর Negotiation should not go beyond our very soul”

তখনই সিফাত সিদ্ধান্ত নেয়, সে তমার কাছেই ফিরে যাবে। কিন্তু সে তো জানত না, বড্ড দেরি হয়ে গেছে।
সাথে সাথে সে তার ভালবাসার কথা তমার মোবাইলে এসএমএস করে। বেশ কয়েকটা এসএমএস পাঠানোর পর সিফাত হঠাৎ তমার মোবাইলে ফোন দেয়। আর তমা ফোনটা কেটে দিয়ে মোবাইলটা বন্ধ করে দেয়।

এর পর ৭ দিন সিফাত পাগলের মত তমাকে খুঁজেছে। তার মোবাইলে চেষ্টা করেছে, এসএমএস পাঠিয়েছে, তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে কিন্তু পায় নি। খুঁজে পায় নি তার প্রথম ভালবাসাকে। ……

আগামীকাল রাতে অবশেষে সিফাত আবার তার নতুন সেমিষ্টার ধরতে বিদেশের পথে পাড়ি জমাবে। যদিও অনেক রাত হয়ে গিয়েছে তবুও সে বসার ঘরের জানালা দিয়ে তারাভরা আকাশের দিকে নিথর দৃষ্টিতে তাকিয়ে আছে। ভাবছে, জীবনটা আসলে কি ???

প্রশ্নটা করেই আবার নিস্ফলক তাকিয়ে থাকে। খানিকক্ষণ পর আশেপাশের নিস্তব্ধ পরিবেশ যেন তাকে প্রশ্নের উত্তরটা দিয়ে দেয়।
কাঁপা কাঁপা কন্ঠে ভেসে আসে, জীবন মানে দ্বিধা-দ্বন্দ্বের খেলা…….।

আর সিফাতের মন বলে ওঠে, তেমনি জীবন মানে অপেক্ষা….. অপেক্ষা…..

জানালার গ্রিল থেকে ফিরে সিফাত কাগজ-কলম নিয়ে তমাকে একটা চিঠি লিখা শুরু করে।

প্রিয় তমা,

বুকের ভিতর কেমন যেন করছে আমার। কোন কোন রাতে এমন হয় । কোন কিছুই করতে ভাল লাগে না; না গল্প করতে, আড্ডা দিতে, না ঘুমোতে, না গল্পের বই পড়তে। ফাঁকা ফাঁকা লাগে সবকিছু- মাথার ভিতর, বুকের ভিতর, আশেপাশের চারপাশ। তাই আপনাকে চিঠি লিখতে বসলাম। ভয় হয় চিঠির মূল্য না দিয়ে যদি অবঙ্গা করেন ? কারণ আমি শুধু আমার কাছের মানুষগুলোকেই চিঠি লিখি। খুব যত্ন করে লিখার চেষ্টা করি। তবে আজকে চিঠি লিখার প্রয়াসটা যতটা না শখের বসে তার চেয়ে বেশি প্রয়োজনের। যতদূর মনে পড়ছে, এটা আপনাকে লিখা আমার দ্বিতীয় চিঠি এবং এটাই শেষ। একটা কথা কি জানেন, আমি আমার কাছের মানুষগুলোকে খুব ভালবাসি। আমার কাছের মানুষগুলো আমায় যতটা ভালবাসে, আমায় যতটা ঘৃণা করে তার চেয়েও বেশি। হ্যাঁ, তার চেয়ের বেশি…………

একটা সময় ছিল যখন আকাশে পাখি উড়ে যেতে দেখলে বেশ আনন্দ হত। এখন তাদের দেখলে আমার চোখে জ্বল এসে যায়। মাঝে মাঝে আবার বাবুই পাখি হতে ইচ্ছে করে। সবকিছু শেষ হয়ে গেলেও, আবার নতুন করে সবকিছু গোছানোর স্পর্ধা দেখাতে ইচ্ছে জাগে। আবার যখন মন বিষন্নতায় ডুবে যায় তখন কেবলই ঐ দূর নীলিমায় নিষ্ফলক তাকিয়ে থাকি আর নিঝের ব্যর্থতা গুলোর কথা ভাবি। কোন এক গল্পের বইতে পড়েছিলাম,
“মেয়েরা নাকি সারাজীবন অপেক্ষাই করে যায়……”

কথাটা শুধু মেয়েদের ক্ষেত্রেই সত্য তা নয়, পুরুষদের ক্ষেত্রেও সত্য। তবে একান্তভাবে আমরা যে জিনিসটার জন্য অপেক্ষা করি তা হল, প্রিয়জনকে পাশে নিয়ে তার সাথে সুন্দর একটি মুহূর্ত কাটানো……..। কিন্তু আজ আমার ভালবাসার মানুষকে নিয়ে স্বপ্নগুলো আলো-ছায়ায় হারিয়ে গেছে। রঙ্গিন স্বপ্নের মাঝে জলবিহীন বিষাদ-মরিচীকা প্রবেশ করেছে কবেই; যা আজ শুধুই গল্প।
আপনার সাথে আমার যতই ঝগড়া হোক না কেন, আপনি প্রতিশোধ হিসেবে যা কিছুই করেন না কেন, তবুও আমি এখন আপনাকে অনেক বেশি শ্রদ্ধা করি। তার থেকেও বড় কথা, আপনাকে আজও বড্ড ভালবাসি। কারন একটাই, মানুষ তার প্রথম ভালবাসা কখনোই ভুলতে পারে না। বুকে হাত দিয়ে বলতে পারি, আমিও ভুলি নি, অতি যত্ন নিয়ে মনে রেখেছি। আপনার সাথে যখন ঝগড়া চলছিল অনেক দিন আগে তখন একদিন আমায় এসএমএস এ লিখেছিলেন,
“আমি জানি, আপনিও আমায় এখনো ভালোবাসেন……”

বিশ্বাস করুন, সেই দিন এই এসএমএসটা পড়ে বেশ হাসি পেয়েছিল। তবে আজ বুঝতে পারি, আপনার কথাটাই সত্য ছিল। এবার দেশে আসার পর আমি সবচেয়ে বেশি যেই জিনিসটা মিস করেছি সেটা হল আপনার সঙ্গ, এমনকি কারনে-অকারনেও আপনার কথা ভেবেছি। যে কোন একটা জিনিস ভাবতে শুরু করলেই তার সাথে আপনার একটা সম্পর্ক তৈরির চেষ্টা করতাম। যেমন, সেদিন দেখলাম বাইক এ চড়ে একজন ভাই তার মনের মানুষকে নিয়ে ঘুড়ে বেড়াচ্ছে। আর তার মনের মানুষটি অসীম বিশ্বাস আর নির্ভরতায় তার হাতখানা নিয়ে প্রিয়মানুষটির ঘাড় শক্ত করে চেপে ধরেছে। দৃশ্যটা দেখে ভাবলাম, আমার উপরও যদি আপনার এরকম বিশ্বাস থাকতো….!!!!! মানুষ দূরে চলে গেলে বোঝা যায় সে হৃদয়ের কতটা জুড়ে ছিল যা কাছে থাকলে মাঝে মাঝে বোঝা যায় না।

কিন্তু পরিস্তিতি যেখানে প্রতিকূলে সেখানে মানুষের চাওয়া-পাওয়ার মূল্য কতটুকু বলুন ??? আজ আমার ইচ্ছে করছে, আপনার কাছে গিয়ে আপনার হাত ধরে পৃথিবীর সমস্ত অধিকার নিয়ে বলি, “ তুমি শুধুই আমার……..আমার। আমায় একা করে চলে যেয়ো না। তুমি তো জান না, আমার ভালবাসার পুরোটা জুড়ে শুধুই তুমি”।
কিন্তু আমি জানি, এ কথাটা আমার আপনাকে বলা হবে না। কোন দিন না। আর তাই তো, শত অনিশ্চয়তার মাঝে না হয় আমার স্বপ্ন, আমার ইচ্ছেটাকেই বিসর্জন দিলাম।

পরাজিত মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম। তারা সারাজীবন ভাবে এক-রকম, স্বপ্ন দেখে এক-রকম কিন্তু তাদের সাথে ঘটে আর এক-রকম। আর স্বপ্ন ভাঙতে ভাঙতে একসময় তাদের নীল হয়ে যাওয়া।

এবার দেশে ফেরার পর থেকেই আমি আপনার সাথে যোগাযোগ করার সাহস যোগাড় করছিলাম। কিন্তু পারি নি। অবশেষে আমাদের কথা হয়েছে। অনিচ্ছা সত্ত্বেও আপনাকে এসএমএস দিয়েছি। শেষে আপনি একদিন বললেন, আপনি আপনার এংগেষ্টমেন্ট ছিন্ন করে আমার কাছে ফিরে আসবেন। আমিও আপনাকে প্রচন্ড ভালবাসি, তাই এ কথাটা শুনার পর নিশ্চই আমার থেকে বেশি খুশি হওয়ার কথা, তাই না ???? অথচ, আপনি এই কথাটা বলার পর আমি প্রতিটি বিষয় অতি সময় নিয়ে ভেবেছি। আপনি আমায় বলেছেন, আপনার এংগেষ্টমেন্ট এর খবর নাকি আপনার মা, খালা সহ আরো অনেকেই জানে। তাই এ সময় আপনার এংগেষ্টমেন্ট ভাংলে আপনার পরিবার কষ্ট পাবে। কথাটা বাইরে জানাজানি হলে খারাপ হবে। তাই আমি অনেক ভেবে নিজেই কষ্ট বরণ করে নিলাম। আমি সিদ্ধান্ত নিলাম, না আপনার কাছে আসার বা আপনাকে ফিরে পাওয়ার চিন্তা আমার মাথায় রাখবো না। আপনিতো বলেছেন, আপনার নতুন মনের মানুষটি আপনাকে অনেক ভালবাসে। আর তাই আপনারতো কোন ক্ষতি হচ্ছে না। অথচ যখন আপনাকে বললাম, যে আপনি আপনার বর্তমান মানুষটির কাছেই থাকেন, তারপর আমি মনের মাঝে একপ্রকার ব্যথা অনুভব করেছি। অনেকটা পাঁজড় ভাঙ্গার মত ব্যথা। যেন আপনাকে ছাড়া আমার চলবেই না। তাই আপনাকে আমি আবার এসএমএস পাঠিয়েছি, যোগাযোগের চেষ্টা করেছি। বিশ্বাস করুন, আমি তখন কেমন যেন পাগল হয়ে গিয়েছিলাম ! অথচ আপনাকে আর খুঁজে পাই নি….. গভীর ভাবে দেখতে গেলে, সবদিক দিয়ে আমিই হেরে গেলাম। আপনার পরিবারের মানুষের কথা, আপনার কথা, বৃহত্তর মানুষের সুখের কথা ভাবতে গিয়ে আমাকেই সবকিছু হারাতে হল। আপনার পরিবারের আনন্দের কথা ভাবার কারনে আপনি আমাকেই খারাপ ভাবছেনতো, এ নিয়ে আমার আফসোস নেই। জানেন, মাঝে মাঝে ভাবি - পৃথিবীটা কত এগিয়ে গেছে, অথচ আমি এখনো বুঝি সেকেলেই রয়ে গেলাম ! আমার চিন্তাভাবনা গুলোও বুঝি সেই পুরোনো আমলের মানুষের মতোই রয়ে গেল !!! নিজের স্বার্থের কথা না ভেবে অন্য সব মানুষের আনন্দের কথা ভাবা, প্রিয় মানুষের পরিবারকে নিজের পরিবার ভাবা ইত্যাদি এ যুগে বোকামি ছাড়া বুঝি আর কিছু না।

মানুষের সবচেয়ে বড় গুণ কি বলতে পারেন ? মানুষের সবচেয়ে বড় গুণ হল সরলতা। এই সরলতা এমন একটি গুণ যার মাঝে থাকে না কোন ভণিতা, কোন স্বার্থ, কোন উদ্দেশ্য……… স্পৃহাহীণ আমি এক অদৃশ্য পরিচালকের আঙ্গাবহ দাস। নিজেই নিজের জন্য যে গোলক ধাঁধা তৈরি করেছি তা থেকে কি চাইলেই আমি বের হয়ে আসতে পারি ??? না, পারি না। বাইরে থেকে কি বোঝা যায় একটি মানুষের ভিতরে কি চলছে ? না, যায় না। আমার মাঝে যে একটি নয় হাজারো পলিপ আছে তা আমি জানি। আর এক একটি পলিপ তৈরি হয়েছে এক-একটি ভুলের জন্য, এক একটি ব্যর্থতার জন্য, কাছের মানুষগুলোর কাছে থেকে অবহেলা পাবার জন্য, কাছের কিছু বন্ধুদের দ্বারা বারবার Betray এর স্বীকার হওয়ার জন্য…

কবিতা পড়তে আমার খুব ভাল লাগে। এটি আমার একটি অতি প্রিয় কবিতা। না, আমি লিখি নি, সংগৃহীত…

কি দেব তোমায় বল ?
আমি যে মেঘ নই যে তোমায় বৃষ্টি দেব
আমি অসীম নীলিমাও নই যে তোমায় স্নিগ্ধতা দেবো
আমি এক ব্যথিত মানুষ, এমন হৃদয় ভরা ভালবাসি কই ?
আমার ঘরে ফুল ফোটাব, কখনো হাসির রাশি দেব উপহার
তার মত কিছুই তো নেই !!!!!
আমার হাতদুটি এত আলোকিত নয় যে,
অসুখী শরীরে ছোঁয়া দেব আর সেরে যাবে তোমার সব অসুখ।
আমিতো শিশির নই যে তোমার রুক্ষপত্র সিক্ত করবো
আমি কোন কুলুকুলু নদী নই যে,
তোমার হৃদয়ের শস্যক্ষেত ভিজিয়ে দেবো।
এমনকি কোন অরণ্য উদ্ভিদ নই যে,
তোমার দুঃখের পাশে ফুটেঁ থাকবো চাঁপা কি বকুল হয়ে।
আমি কোন শিউলি নই তোমার, ভোরের শুভ্র শয্যা বিছাব।
আমি কোন তৃণ নই যে, বুক পেতে দেব মাথা রেখে অবসাদে শোবে।
এমনকি ঝড়া পাতাও নই যে, বন হবো
ভালবেসে টিপটাপ সারারাত ঝড়বো তোমার সিথানে।
আমি শুধু দিতে পারি ………………… একগুচ্ছ কষ্ট ।।


মাঝে মাঝে যখন খুব একা লাগে তখন চোখ বন্ধ করে প্রাণপনে ভাবতে চেষ্টা করি, “আমার ভালবাসার মানুষটি নীল রঙের শাড়ী, হাতে কাঁচের চুড়ী, কপালে ছোট্ট ঠিপ, ঠোঁটে হালকা লিপষ্টিক, খোঁপায় বেলী ফুলের মালা পড়ে আমার পাশে এসে বসেছেন। হাসিমুখে আমার হাতখানা আলতো করে নিজের দুই হাতের মাঝখানে নিয়ে গল্প করছে আর আমি পূর্ণ নয়নে তার দিকে তাকিয়ে আছি !” এভাবে ভাবতে ভাবতে আমায় কখনও কখনও এই ভাবনাটাকে বাস্তব বলে মনে হয়। যেন আমি তার গন্ধ পাই, তার স্পর্শ অনুভব করতে পারি।

উচ্ছলতায় ভারা দিন গুলোতে যেমন ছিলাম, এখনও সেই দিন গুলোর মুখোমুখি হলে মানিয়ে নিতে চেষ্টা করি। তবুও মনের এককোণায় একটা বিষন্নতা সর্বদাই থাকে। অন্যসব পরাজিত আর ব্যর্থ মানুষের মত আমিও তাকিয়ে আছি অনাগত ভবিষ্যতের দিকে, অপেক্ষায় আছি একটি সুন্দর মুহুর্তের, একটুকরো সুখের……।

হয়ত একদিন আমার জীবনেও স্থায়ী ভাবে আসবে কোন এক নারী – ভালবাসার আলোকবর্তিকা নিয়ে। আর সেদিন পর্যন্ত পৃথিবীর

সমস্ত ভালবাসা বুকে নিয়ে আমার তাঁরই জন্যে অমলিন অপেক্ষা- যে হবে সেই মুহুর্তে আমার অতি আপনজন……..।
কিছু কিছু প্রশ্নের উত্তর খুঁজতে চাওয়া ঠিক না। এতে কেবলই কষ্ট বাড়ে….. জীবনে আমি অনেক ভুল করেছি। মাঝে মাঝে মনে হয় ভুল কোন জীনিসই জীবনে রাখতে নেই। আমরা প্রতিটি স্বতন্ত্র মানুষের কাছে জীবনের অর্থও ভিন্ন ভিন্ন। চারদিকে অসংখ্য ভুলের ছড়াছড়ি। প্রেম জীবনকে দেয় ঐশ্বর্য, মৃত্যুকে দেয় মহিমা, প্রবঞ্চিতকে দেয় দাহ আর অনুতপ্তকে কি দেয় জানেন ?

প্রেম, অনুতপ্তকে দেয় হাহাকার। তীব্র হাহাকার, পাঁজর ভাঙার মত হাহাকার……………… এই হাহাকার সঙ্গী করেই আমি হাঁটছি……. বহু পথ যেতে হবে আমায়……

আজ চমৎকার জ্যোৎনা উঠেছে। আকাশের ঠিক মাঝখানে যেমন মায়াবতী নারীরা কপালের ঠিক মাঝখানে টিপ পড়ে, তেমনি ফুঁটে আছে চাঁদ মামা। আর সূর্য থেকে আলো নিয়ে তাকে জ্যোৎস্নায় রূপান্তরিত করে আমারদের কাছে পাঠিয়ে দিচ্ছে। চারদিক জ্যোৎনার বন্যায় ভেসে যাচ্ছে।আমার মত ঘূণেধরা,আট-পৌরে মানুষগুলো - যারা হাজারো পলিপ নিয়ে চলে, তারাও আজ জ্যোৎনার রূপালী আলোয় নিজের ছায়া দেখতে পায় যেমন করে আমি পাচ্ছি। সব মানুষ, দালানকোঠা, জীবজন্তু, পশুপাখি ইচ্ছেমত জ্যোৎস্না গায়ে মেখে আনন্দে অবগাহন করছে। ব্যর্থ আর ঘূণে-ধরা মানুষগুলো আকাশের দিকে তাকিয়ে জ্যোৎস্না গায়ে মাখতে মাখতে ভবিষ্যতের স্বপ্নে আচ্ছন্ন হয়। নিজের গোলাপ পূর্ণ হৃদয় সম্পূর্ণ সমর্পণ করতে চায় ভালবাসার মানুষটিকে আর ভালবাসার মানুষটিকে আলিঙ্গন করে অন্তহীণ সুখ অনুভব করতে চায়। আমার কাছে যদিও সুখটির চেয়ে স্বপ্নটি গুরুত্বপূর্ণ। কারন সুখের স্বপ্ন, সুখের চেয়ে প্রলম্বিত। সুখ মুহুর্তের আর স্বপ্ন ……………???

স্বপ্নতো চিরদিনের…………… চিরকালের……………

ভাল থাকবেন। শুভ হোক আপনার জীবনের প্রতিটি দিন- আপনার কাছের মানুষদের সাথে নিয়ে আর ভালবাসার মানুষটির অকৃত্রিম ভালবাসায়….. আমিন, আমিন, আমিন।

ফেলে আসা গোধুলীতে হল না আর ফানুস উড়ানো
ভুলের স্রোতে ভুলে গিয়ে তোমারো দেয়া হয় না আর হাতছানি
আমারি স্বপ্নের আকাশ আজ কৃষ্ণসাজে সাজলো
আর হবে না পিছু ফিরে দেখা জীবনের গ্লানি।


ইতি
সিফাত

সিফাতের ফ্লাইট এর সময় হয়ে যাচ্ছে। তার সাথে দেখা করতে এসেছে সোনিয়া নামের একটি মেয়ে। মেয়েটা সিফাতকে অনেক ভালবাসে। সিফাতের পছন্দ-অপছন্দ, ভাললাগা সবকিছুই সে জানে।

চলে যাওয়ার আগে মেয়েটি সিফাতকে বলে,
“ ভাইয়া ! আমার অসীম ভালবাসার বিনিময়ে হলেও কি আপনি আমায় একবিন্দু ভালবাসা দিতে পারবেন না ???”

মাথা নিচু করে ফেলে সিফাত। পড়া না পারা ছাত্রের মত বলে, “একজনের ভালবাসায় আমার হৃদয়টা কানায় কানায় পূর্ণ হয়ে আছে। আর একজনের ভালবাসা আমি কোথায় রাখবো ? আর আমি যে আমার ভালবাসাটুকু একজনকে দিয়ে দিয়েছি কবেই। আজ তোমাকে দেওয়ার মত আমার কাছে কিছুই নেই। আমার ক্ষমা করো’।

কথাটা বলেই সিফাত গাড়িতে উঠতে এগিয়ে যায়। পেছনে মেয়েটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করে। কান্নার জ্বলে মেয়েটির চোখের কাজল লেপটে গিয়ে একাকার হয়ে গিয়েছে।

গাড়ি এয়ারপোর্ট এর দিকে চলছে। সিফাত এর পাশে বসে ওর একটা হাত ধরে রেখেছে সজীব। যেন কিছুতেই কাছের মানুষটিকে চলে যেতে দিবে না। কী মনে করে যেন সজীব একটু পর পরই কেঁপে উঠছে।

সিফাত বুঝতে পারে কিন্তু কিছু বলে না…… যেন নীরবতা পালনের এক খেলায় নেমেছে সবাই।

বোর্ডিং হয়ে গেচে। সিফাত এবার ইমিগ্রেশনে দাড়াবে। যাওয়ার আগে সে শেষ বারের মত সমস্ত আবেগ নিয়ে সজীবকে জড়িয়ে ধরে আর চিবুক বেয়ে দুজনের চোখ দিয়ে কয়েক ফোঁটা গরম জ্বল বেড়িয়ে পড়ে। এরপর ব্লেজারের পকেট থেকে একটা চিঠি বের করে সজীবের হাতে দিয়ে বলে, পারলে এটা তমাকে পাঠিয়ে দিস। ….

প্লেনের সিটে বসে সিফাত তমাকে এসএমএস লিখে….

আমি তোমায় কতটা ভালবাসি তা তুমি কোন দিন জানবে না, কোন দিন না। ‘যে থাকে আঁখি পল্লবে তার সাথে কেন দেখা হবে; নয়নের জ্বলে যার বাস- সে তো রবে নয়নে নয়নে’। তুমি আমার দৃষ্টিসীমার মাঝে বেঁচে থাকবে অনেক অনেক দিন।

প্লেনের ক্যাপ্টেন ঘোষণা দিল, এখনই তারা যাত্রা মুরু করবে। সিফাত শেষবারের মত এসএমএসটা তমা’র নাম্বারে পাঠিয়ে মোবাইলটা বন্ধ করে দিল।

ধীরে ধীরে প্লেন রানওয়ে পার হয়ে আকাশে উড়তে শুরু করল।

সিফাত মনে মনে তমার কথা ভাবছে। তার মন তাকে প্রশ্ন করে, আচ্ছা তমা কি চিঠি বা এসএমএসটা পাবে ???

মুচকি হাসে সিফাত। মনে মনেই উত্তর দেয়, পাক বা না পাক তবুও…… অপেক্ষা।

রবীন্দ্রনাথ বলেছেন, কষ্টকে যে পুষে রাখতে চায়, ব্যথার শাস্তি তার চিরদিনের।

আজন্ম স্বপ্নের বিসর্জন দিয়ে, কিভাবে শূন্যতা নিয়ে বেঁচে থাকা যায় তাই এবার শেখার পালা……….

Friday, October 21, 2011

আকুতি

উৎসর্গ…
মোঃ তৌফিক আরমান
আমার এই ভাইটা বেশ সরল।
বাইরের স্বার্থে ভরা পৃথিবীর অনেকটাই তার অজানা।
কোনদিন বলতে পারি নি, কত ভালবাসি তোকে…….
জানবি না……কোনদিন জানবি না……


আচ্ছা রাহুল ভাইয়া, চাচ্চু কতদূর ??? সেই গতকাল রাতে ঢাকা রওনা দিয়েছে, কিন্তু এখনো পৌছায় নি। একটু কল দিয়ে খবর নেন না প্লিজ…

তুইতো ঠিক-ই বলছিল। বাবা তো এখনো পৌছালো না !!!
সাথে সাথে মোবাইলটা হাতে নিয়ে রাহুল তার বাবাকে কল দেয়।
হ্যালো বাবা, আসসালামু আলাইকুম। কতদূর তুমি ? এখনো পৌছালা না !!!
এখন আমি সাভার পার হচ্ছি বাবা। আর হয়ত এক-দেড় ঘন্টার মধ্যে পৌছে যাব।
ফোন রাখার পর রাহুল কেমন যেন আনমোনা হয়ে যায়। বাসার ড্রইং রুমের জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। তার দুষ্টি যেন একজায়গায় স্থির হয়ে গেছে।

নীরব কখন যে তার পেছনে এসে দাড়িয়েছে সে টের-ই পায় নি। আলতো করে নীরব তার হাতখানা রাহুলের কাধেঁর উপর রাখে।
কী ভাবছেন ভাইয়া ??? বেশ ক্ষীণ কন্ঠে নীরব জিঞ্জেস করে।
দীর্ঘশ্বাস ছেড়ে রাহুল বলে, কিছু না রে…! বাবার কথা ভাবছি….
বয়স হয়েছে মানুষটার। তবুও সারারাত জার্নি করে ঢাকায় এসে, সারাদিন কাজ করে আবার রাতের কোচে বাড়ি ফেরে। কত কষ্ট হয়, তাই না রে …
ঠিক-ই বলেছেন ভাইয়া। চাচ্চুর বেশ কষ্ট হয়। তবে চাচ্চুকে থাকতে বললেও থাকে না। তিনি আবার রাতের কোচে চলে যায়।
বেশ করুণ স্বরে নীরব ডাকে, ভাইয়া …..!!!
বেশ ধীরে মাথা ঘুড়িয়ে রাহুল বলে, বল ।

চাচ্চুর শরীর বেশ খারাপ। কাউকে কিছু বলেন না। ডাক্তারও দেখাতে চায় না। তবে কিছুদিন আগে জোর করে ডাক্তার দেখানো হয়েছিল। আপনি কি জানেন, চাচ্চু অনেক গুলো ঔষধ খায় ? যতদূর শুনেছি তিনজন ডাক্তারের ঔষধ খেতে হয় তাকে।
রাহুল মাথা নিচু করে কথা গুলো শুনচ্ছে। কী বলবে বুঝতে পারছে না। জানালা দিয়ে ঠান্ডা বাতার ঘরে প্রবেশ করছে। তবুও এই বাতাসকে রাহুলের বড্ড বেশি অসহ্য মনে হচ্ছে।

হঠাৎ একটুকরো বিষন্নতা এসে ঠাঁই নিল রাহুলের মনে। আর ধীরে ধীরে সেটা ছেয়ে গেল তার সমস্ত চেতনায়, সমস্ত অস্তিত্বে……
কিছু ভাল লাগছে না। সবকিছুর মধ্যেই যেন কিছুটা অসম ভাব আছে। কেবলই অন্তরের অন্তঃক্ষরণ এর মাঝে বাস করা।
এমন সময় রাহুলের মোবাইল বেজে ওঠে। তার বাবা ফোন করেছে।
দরজা খুলতেই রাহুল তার বাবার হাতের ব্যাগটা আর অন্যান্য জিনিসপত্র নিজের হাতে নেয়।

হাতমুখ ধুয়ে টেবিলে এসে তিনি নাস্তা খাওয়া শুরু করেন।
বলেন, দুপুর হয়ে গেছে অথচ কিছুই খাই নি। খুব ক্ষিদে পেয়েছে।
রাহুল ক্ষীণ কন্ঠে তার বাবার জন্য হাফ কাপ চা বানাতে বলে। নাস্তা খাওয়া শেষ হলে রাহুলের বাবা সোফায় বসে চা খাওয়া শুরু করেন আর সিগারেট ধরান। আর আস্তে আস্তে গল্প জুড়ে দেন অনেকদিন পর দেশে ফেরা তার ছোট সন্তান রাহুলের সাথে। আর তার পাশে আছে তারই চাচাত ভাই নীরব।

অনেকক্ষণ গল্প করার পর রাহুলের বাবা, নীরব আর রাহুলের সাথে দুপুরের খাবার খেয়ে বাইরে বেড়িয়ে পড়েন কাজে। রাহুল আনমনে তাকিয়ে থাকে তার বাবার দিকে।

একজন মানুষ এগিয়ে যাচ্ছে যান্ত্রিক শহরে তার পরিবারের জন্যে হালাল রিযিক উপার্জনের উদ্দেশ্যে। বয়সের ভার আর দায়িত্ববোধের চাপে তিনার ঘাড় একটু নুয়ে পড়লেও তিনি চলছেন তার মতই……সারাদিন রৌদ্রে বেড়ানোর জন্যে শ্যাম বর্ণের মানুষটির মুখ আরো একটু ফ্যাকাশে হয়ে গেছে। বয়সের কারনে চোখের চশমাটার পাওয়ার আরও বৃদ্ধি পেয়েছে। তবুও নিজের সাধ্যমত তিনি পরিশ্রম করে যাচ্ছেন……….
একেই হয়ত বলে পিতা….. পিতার পিতৃত্ব…… কিংবা দায়িত্ববোধ ….

রাত প্রায় ১০.৪৫ বেজে গেছে ঘড়িতে, কিন্তু এখনও রাহুলের বাবা বাড়িতে ফেরেন নি। অবশেষে রাত ১১.১৫ এর দিকে তিনি বাসায় ফেরেন। বাসায় ফিরলেই, রাহুল বেশ যত্ন নিয়ে তার বাবাকে প্রয়োজনীয় জিনিসপত্র এগিয়ে দেন।
রাতের খাওয়া শেষ হলে রাহুলের বাবা সোফায় বসে সিগারেট ধরান।
রাহুল ধীর কন্ঠে বলেন, বাবা ! বয়স হচ্ছে। এখন একটু সিগারেট খাওয়াটা কমানো দরকার।
রাহুলের বাবা সাথে সাথেই বলেন, হ্যাঁ কমানো দরকার, জানি। তুমিতো বাসা আসছোই। তখন একটু একটু করে কমাবো ইনসাল্লাহ।
আমিতো বাবা মাত্র কয়েকদিন থাকবো। এর মাঝে কি কমাতে পারবে ???
হ্যাঁ পারব। তুমি বললে ঠিকই পারবো।

চল বাবা, তোমার ঔষধ খাওয়ার সময় হয়ে গেছে। তুমি ঘরে যাও আমি পানি নিয়ে আসছি।
রাহুলের বাবা ঘরে গিয়ে ব্যাগ থেকে ঔষধ বের করেন। রাহুল একটা প্যাকেট হাতে নিয়ে বলে, এগুলো কিসের ঔষধ ???
এগুলো টাইফয়েড এর ঔষধ বাবা।
পরের প্যাকেটটা খুলতেই রাহুলের বাবা বলে, এগুলো দাতেঁর ব্যথার ঔষধ। এই প্যাকেটের ঔষধ খাওয়ার পর তিনি বলেন আরো ঔষধ আছে।

আরেকটা প্যাকেটের ঔষধ ফুড়ে তিনি হাতে নেন। রাহুল পানির গ্লাস টা তিনার দিকে এগিয়ে দেন। নিজের বাবা কতটা অসুস্থ হলে এতগুলো ঔষধ খেতে হয় তাই ভাবছে রাহুর। অজানা কারনে তার চোখের কোণায় পানি জমতে শুরু করেছে।
ঔষধ খাওয়া শেষ করে তার বাবা বিছানায় শুলে, রাহুল বলে, বাবা তোমার পা’গুলো কি আমি একটু চিপে দেব তাহলে তাড়াতাড়ি ঘুমোতে পারবেন ???
না, না লাগবে না বাবা। আমি এমনিতেই ঘুমোতে পারব। তুমি কখন ঘুমাবা ???
আমি এখন গোসল করে এশার নামায পড়ব, তারপর ঘুমাব।

তারপর রাহুল গোসল সেরে এশার নামায আদায় করে। ড্রইং রুমে চারপাশে বেশ অন্ধকার। মাথার উপর ফ্যান ঘুরছে। চারদিক কেমন যেন শূন্য শূন্য লাগছে রাহুলের।

জানালা দিয়ে ক্ষীণ আলো ঘরে প্রবেশ করছে। রাহুল এই ক্ষীণ আলোর মাঝেই নিজের ছায়া দেখার চেষ্টা করছে। আজ রাহুলের নিজেকেই বড্ড বেশি অচেনা মনে হচ্ছে। চারদিকের অন্ধকার আর রাতের নিস্তবদ্ধতায় রাহুল কেঁপে ওঠে।

আকুল হৃদয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে আর তার চোখের কোণা দিয়ে গরম, দগ্ধ জ্বল গড়িয়ে পড়ে নীরবে। আকুল হৃদয়ে প্রার্থনা করে, আল্লাহ তুমিতো সবার মনের খবর জানো, সবার কষ্টের কথা গুলো জানো। তবে কি তুমি পারো না আমাদের সবার কষ্টগুলো একচিলতে দূর করে দিতে। তোমার কত ক্ষমতা !!! তুমিতো বলেছ, বান্দা আমাকে যেমন মনে করে আমি তার কাছে তেমনই।

আমি রিক্ত, নিঃস হাত তুলে তোমার কাছে প্রার্থনা করছি, আমার বাবাকে তুমি সুস্থ করে দাও। আমার বাবাকে তুমি সুস্থ করে দাও প্রভু। আমাদের ভুল কৃতকর্মের জন্যে তুমি আমাদের এতবড় শাস্তি দিও না খোদা, দিও না……….
রাত ক্রমশ গভীর হচ্ছে। কিন্তু রাহুল এখনো নামাযে দাড়িয়ে মুনাজাত করছে।
আর চোখের গরম জ্বল রাহুলের চিবুক বেয়ে একটু একটু করে গড়িয়ে পড়ছে রাতের নিস্তবদ্ধতায়…….

Tuesday, September 13, 2011

পার্থক্য...

উৎসর্গ…
এঞ্জেল অঙ্গনা…
আমায় বড় ভাইয়ের মত মানে। অতি চমৎকার করে অধিকার
নিয়ে কথা বলে সে! আমি তন্ময় হয়ে শুনি। বেশ ভাল লাগে।
সাধারণের মাঝেও একটু অন্যরকম। পার্থক্য করা যায় সহজেই !


কী চমৎকার জ্যোৎস্না উঠেছে দেখ ?
অন্ধকারে জ্যোৎস্নার স্নিগ্ধ আলোয় বৃক্ষগুলোকে মনে হচ্ছে তারা যেন সাক্ষীর মত দাড়িয়ে আছে। পাতাগুলো স্থির, আবার কোনটা মাঝে মাঝে দুলছেও।
হয়ত আমাদের বলে দিচ্ছে, হে মানব সমাজ, তোমাদের শত অবহেলা সহ্য করেও আমি বিশ্বাসী বন্ধুর মতই তোমাদের পাশে আছি……..বেঁচে আছি।
অল্প অল্প কুয়াশার চাদরে ঢেকে আছে চারপাশের পরিবেশ। স্রস্টার অসীম করুণা বয়ে যাচ্ছে অবিরত।
পুথিবীর সব কিছুকেই কেমন যেন নির্ভার মনে হচ্ছে। কোন দায় নেই, কোন দায়িত্ব নেই…… কেবলই ভাবলেশহীণ ভাবে বেঁচে থাকা……..
আচ্ছা রোকন, বলতো আমার মনের ভেতরটায় এমন ফাঁকা ফাঁকা লাগছে কেন ???
যেন বুকের ভেতরটায় কেউ একজন ছিল, যে আজ ভেতরটা শূন্য করে চলে গেছে।
আজ, সেই মানুষটাকে বড্ড বেশি মনে পড়ছে। যদিও মনে রাখার মত সে অনেক কিছুই করেছে !!!
কোথায় যেন পড়েছিলাম,
“দুই উপায়ে মানুষের মনে জায়গা করা যায় সহজে- এক, বিখ্যাত হয়ে, দ্বিতীয় কুখ্যাত হয়ে’’
অথচ কী আশ্বর্য !!! আজ আমার নাদিরাকেই বেশি মনে পড়ছে। মনে পড়ছে তার মানবীয় কাজ গুলোর কথা।
রোকন জিঞ্জেস করে, আচ্ছা তোদের মাঝে বিচ্ছেদ কেন হলো ???
আমি কিছু বলি না। কেবল তাকিয়ে থাকি শূন্যতা নিয়ে ওই দূর নীলিমায়…….
আমি খুব সুন্দর করে নাদিরাকে ভালবাসার চেষ্টা করেছিলাম। আমার দিক থেকে যথেষ্ট responsible, careful থাকার চেষ্টা করেছিলাম।
সব-ই ছিল, কেবল ছিল না আমার প্রতি ওর বিশ্বাস।
সে মানুষের কথায় বিশ্বাস করত, অথচ আমার কথা বিশ্বাস করত না। বাইরে কার কাছে কি শুনে আমায় এসে বলত, আমার বাবা নাকি পরকীয়া করে, আমি নাকি জারজ সন্তান। সহ আরো অনেক খারাপ কথা। এমনকি আমাকে নিয়েও বাজে বাজে কথা বলতে সে দ্বিধাবোধ করত না।
আমি চেষ্টা করতাম সেগুলো ঠান্ডা মাথায় শুনতে । কারন, মানুষ রেগে গেলে উল্টোপাল্টা বলে, এটাই স্বাভাবিক।
আর আমাদের মাঝে ঝগড়া লেগেই থাকত। একটা জিনিস কি জানিস, জোর করে ভালবাসা হয় না।
পরে অবশ্য সে স্যরি বলত. কিন্তু এতটুকু তো বোঝা যায়, কে স্যরি অনুতপ্ত হয়ে বলে আর কে মন রক্ষার্থে বলে…….
অনেক ঝগড়া আর ঝামেলার পর আমাদের ব্রেক আপ হয়ে যায়। এর পরও সে সুযোগ পেলেই আমার উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করত।
আমি একদিন বড় ভাইয়ার সাথে কথা বলছিলাম এ বিষয়ে। আমি তাকে বলেছি, ভাইয়া আমি নাদিরাকে ক্ষমা করে দিয়েছি। কারন সবাই ক্ষমা করতে পারে না। যারা পারে তারা সত্যিই ভাগ্যবান। তবে ভুলে যাই নি তার দেওয়া কষ্টগুলো। ভুলে গেলেতো আর শিক্ষা নেওয়া হবে না, তাই না ?
রোকন তন্ময় হয়ে কথাগুলো শুনছে। আচ্ছা, এখন তার খবর কি জানিস ???
জানি। এখন সে অন্য একটি ছেলের সাথে প্রেম করে। সেই ছেলেটা একদিন ফেইসবুকে আমায় রিকুয়েষ্ট পাঠায়। আমি বুঝতে পারি সে কে। পরে একদিন তার সাথে চেট করি।
সে আমায় অনেক প্রশ্ন জিঞ্জেস করে, কেন আমাদের সম্পর্ক ভেঙ্গে গেল, আমার কি দোষ ছিল, নাদিরা কেমন মেয়ে ইত্যাদি।
আড়মোরা ভেঙ্গে চোখ বড় বড় করে রোকন তাকিয়ে থাকে আমার দিকে ! !
তুই কি বললি তখন ???
আমি ওকে বলেছি, নাদিরা খুব ভাল মেয়ে। আসলে আমার কারনেই আমাদের সম্পর্ক ভেঙ্গেছিল। আমি খুব রাগী একটা মানুষ আর আমাদের মাঝে মতের মিল ছিল না। নাদিরা অনেক চেষ্টা করেছে সমঝোতা করার, ভাল লাগানোর কিন্তু আমিই পারি নি !!!!!
রোকন বলে, তুই এই মিথ্যে কথা গুলো বললি কেন ????
আমি মিথ্যে বলিনি বন্ধু। আসলে কোথায় যেন পড়েছিলাম, “কারো সাথে সম্পর্ক ভেঙ্গে গেলে তার সম্পর্কে ভাল ভাল কথা বলতে হয়”।
আমি যা শিখেছি তাই বলেছি আর কি। আর নাদিরা সত্যিই একটা ভাল মেয়ে ।
কথাটা শুনে রোকন কিছুটা রেগে যায়। আমি তোকে সত্যিই বুঝি না। তুই একটা পাগল……বদ্ধ পাগল……..
আমি সব শুনে কেবলই হাসি আর তাকিয়ে থাকি……… আর জ্যোৎস্না গলে গলে পড়ছে……..
স্টুয়ার্ট ফক্স নামের একজন ব্যক্তি তার এক বন্ধু সহ অস্ট্রেলিয়ার একটি বুফে-তে খেতে গিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করার পর স্টুয়ার্ট আর তার বন্ধু বিল পে করে চলে আসছিল। নিজের সেল ফোনটা ভুলে রেখে আসায় স্টুয়ার্ট আবার বুফেতে সেই টেবিলে যায়। সেলটা নিয়ে ফেরার সময় ঘটে যায় দূর্ঘটনা। মেঝেতে একটু পানি পড়েছিল তা কেউ লক্ষ্য করে নি। আর স্টুয়ার্ট সেখানে পা পিছলে পড়ে যায়। এরপর সে ক্ষতিপূরন এর জন্য আদালতে মামলা করে। আদালত তার মামলায় বুফে কর্তৃপক্ষকে দোষী সাব্যস্ত করে। এরপর ওই বুফে কর্তৃপক্ষ স্টুযার্টকে ১০০০ অস্ট্রেলিয়ান ডলার ক্ষতি পূরণ দেয়।
আরেকটা ঘটনা বলি……..
আমি সেদিন কলেজগেট থেকে হেঁটে আসছিলাম। রাত প্রায় ৯ টা বাজে। একজন আপু মেডিকেলে পড়ে, মনে হয় সোহরাওয়ার্দী হাসপাতালে ইন্টার্নী করছে। তিনি হেঁটে আসছিলেন। সে সময় আশা ইউনিভার্সিটির সামনে প্রচন্ড জ্যাম লেগেছিল। ইলেকট্রিসিটি না থাকায় রাস্তার আশেপাশে বা নিচে গর্ত আছে কি না তা বোঝা যাচ্ছিল না। আশা ইউনিভার্সিটির একটু আগে রাস্তার পাশেই একটা বড় গর্ত ছিল। হঠাৎ সে আপু হাঁটতে হাঁটতে সেই গর্তের সামনে গিয়ে দাঁড়ায়। চারপাশে গাড়ি গিজগিজ করছে। অবশেষে তিনি পা বাড়ালে তার বাম পা পড়ে যায় গর্তে। সাথে সাথেই তিনি হাউমাউ করে চিৎকার করে কেঁদে উঠেন। তিনার পা-টা যে ভেঙ্গে গিয়েছিল তা আর বোঝার বাকি ছিল না। অবশেষে পথচারিরা তাকে গর্ত থেকে তুলে হাসপাতালে নিয়ে গিয়েছিল।
উপরোক্ত দুটি ঘটনাকে বিচার করলে আমরা দেখতে পাই, সামান্য পা পিছলে পড়ে যাওয়ার জন্য অস্ট্রেলিয়ায় ক্যাফে কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ দিতে হয়েছিল। অথচ আমাদের দেশের সেবা দানকারী প্রতিষ্টান যাদের দায়িত্বে অবহেলার কারনেই সেই মানুষটি গর্তে পড়ে গিয়ে পা ভাঙল তাদের কিছুই হয় না। তাদের কোন চিন্তাভাবনাও নেই এ নিয়ে। নেই সেবাদানকারী প্রতিষ্টানের মানুষের জীবন রক্ষার্থে কোন প্রচেষ্টা। থাকলে নিশ্চই তারা ওই গর্তের পাশে, সতর্ক বাণী সংবলিত কোন সাইনবোর্ড অবশ্যই লাগাতেন।
হায় !সেবাদানকারী বাইরের দেশের প্রতিষ্টান আর আমাদের দেশের সেবাদানকারী প্রতিষ্টানের মধ্যে কত পার্থক্য !!!!!!!
মার্কিন সিনেটর জন মেকেইন তার বিবাহের পরও অন্য একজন মহিলা’র সাথে সম্পর্ক রেখেছিলেন। পরে বিষয়টা জানাজানি হয়ে গেলে, তিনি মিডিয়াতে ওই মহিলার চরিত্র সম্পর্কে বিভিন্ন মিথ্যকথা বলেন। অথচ যতদূর জানা যায়, ওই মহিলা সেরকম খারাপ চরিত্রের ছিলেন না।
কেন জানি আমরা মানুষেরা ইদানিং কেমন যেন হয়ে যাচ্ছি। মানুষের ক্ষতি করেও এমনকি বিশ্বাসঘাতকতা করেও আমাদের কোন অনুশোচনা হয় না। আমরা যদিও সৃষ্টির সেরা জীব তবুও আমরা ভুল করবো এটাই স্বাভাবিক। আর ভুল করেই আমরা প্রমাণ করি, আমরা পরম করুণাময়ের অতি সাধারণ একটি সৃষ্টি মাত্র।
প্রিয় পাঠক, আমরা ভুল করি, সবাই ভুল করে। তবুও আমরা যেন বন্ধনের বিশুদ্ধতা আর বন্ধনের প্রতি বিশ্বাস বজায় রাখার চেষ্টা করি। ছোট-খাট ভুল যেন বন্ধনের প্রতি কোন আঁচর না ফেলে সেদিকে খেয়াল রাখি।
আমরা সবাই জানি, ক্ষমা মহত্বের লক্ষণ। আমরা মহৎ হতে না পারি, তবুও যেন মানুষকে ক্ষমা করে স্রস্টার এই গুণ-টা অর্জনের চেষ্টা করি। তবে এই ক্ষমা হওয়া উচিত তাদের জন্য যারা ভুল করে অনুতপ্ত হয়।
তাদের জন্য নয় যারা বারবার বিশ্বাসঘাতকতা করে আমাদের সাথে। তবুও অদ্ভুত হলেও সত্য যে, আমরা আমাদের ক্ষমতাবানদেরও ক্ষমা করে দিচ্ছি এত কষ্ট, লাঞ্চনা, অপমান আর বিশ্বাসঘাতকতা সহ্য করার পরও……..
একজন সত্যিকারের মানুষ আর আমাদের মাছে পার্থক্য কতটুকু বলুন তো?????

Wednesday, June 29, 2011

উপলব্ধি

উৎসর্গ…
প্রিয় আনোয়ার ভাই…
আপনার চমৎকার ব্যবহার শুধু আমাকেই না বরং আরো
অনেককেই মুগ্ধ করেছে, কিন্তু আপনি জানেন না !!!



এই শুনছো ? কই তুমি ? এতবার ডাকতে হয় তোমায় !!!!!! কি কাজে যে এত ব্যস্ত থাক তোমরা !!!!
খানিকক্ষণ পর রান্নাঘর থেকে শাড়ীর আঁচলে হাত মুছতে মুছতে আশরাফ সাহেবের স্ত্রী এসে বলে, কি ব্যাপার ? এত চিৎকার করে ডাকছেন কেন ???
আশরাফ সাহেব মুখটা গম্ভীর করে বলেন, চিৎকার করব না !!! এমন একটা খবর আছে যে তুমি শুনলে অবাক হয়ে যাবে।
ভ্রু কুঁচকে তার স্ত্রী জিঞ্জেস করেন, কি খবর ???
আশরাফ সাহেব খানিকটা কাছে এসে মুখে হাসি এনে বলেন, তোমার ছেলে মেডিকেলে চান্স পেয়েছে।
ভাবলেশহীণ কন্ঠে তার স্ত্রী বলেন, এই সকাল সকাল কি আপনার দুষ্টুমি না করলে হয় না ???
আশরাফ সাহেব তার দুটো হাত দিয়ে আলতো করে তার স্ত্রীর গালদুটো ধরে বললেন, সত্যি তোমার ছেলে মেডিকেলে চান্স পেয়েছে।
এবার কথাটা শুনেই তার স্ত্রী হতবাক হয়ে যান। যেন কথাটা বিশ্বাসই হয় না…
আশরাফ সাহেব তার স্ত্রীকে জড়িয়ে ধরে বলেন, তোমার মত মা পেয়েছে বলেই আজ সিফাত মেডিকেলে চান্স পেয়েছে। তুমি কত যত্ন করে ওদের মানুষ করেছ এবং এখনো করছো !!!
কথাগুলো শুনতে শুনতে সিফাতের মায়ের চোখের কোণায় কখন যে জল জমে গেছে তিনি টেরই পান নি ….
শাড়ীর আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বলেন, এত খুশির খবর অথচ মিষ্টি আনেন নি !!!
আশরাফ সাহেব জিভে কামর দিয়ে বলেন, ঠিকই তো ! আসলে তোমায় খবরটা না জানানো পর্যন্ত শান্তি পাচ্ছিলাম না। যাচ্ছি, এখনই মিষ্টি নিয়ে আসছি…..
সিফাত এরই মধ্যে তার রেজাল্টের খবর জেনেছে। বাড়ি ফিরলেই তার মা তাকে অসীম মমতা নিয়ে জড়িয়ে ধরে, কপালের ঠিক মাঝখানটায় আলতো করে চুমু খায়। তারপর ছেলের দিকে তাকিয়ে থাকে একনয়নে।
ওভাবে কি দেখছো মা ???
কিছু না। তোর চাঁদ মুখখানা দেখছি…
কথাটা শুনেই সিফাত লজ্জা পেয়ে যায়। চোখের চশমাটা একটু উপরে তুলে বলে, আমি একটু আমার রুমে যাচ্ছি মা…
খানিকক্ষণ পর তিতি লাফাতে লাফাতে সিফাতের রুমে এসেই বলে, ভাইয়া, তুমি এত বড় রেজাল্ট করলে কিভাবে ??? তোমার রেজাল্ট তো আমার মাথায়ই ঢুকছে না।
কাথাটা বলতে বলতে তিতি সিফাতের পাশে গিয়ে বসে। সিফাত মুচকি হেসে তিতির একটা হাত ধরে বলে, তোকে আর বুঝতে হবে না এখন, পরে বুঝলেই চলবে।
হঠাৎ উঠে দাড়িয়ে তিতি বলে, এই ড্রেসটা পরে আমায় কেমন লাগছে বলতো ???
খুব সুন্দর লাগছে। একেবারে পরীর মত…।
শুধু ওড়নার এই জায়গাটায় ইঁদুর কেটেছে। কি বিচ্ছিরি লাগছে দেখ তো ?
কথাটা শুনেই মন খারাপ হয়ে যায় সিফাতের। মাথা নিচু করে বলে, আমি সামনের মাসের মাইনে পেলে তোকে একটা জামা কিনে দেব।
সাথে সাথে তিতি বলে, ধুর বোকা ছেলে ! আমি জামা কিনে চেয়েছি নাকি ???
আচ্ছা ভাইয়া, আমরা বড়লোক হলে কেমন হতো ? কথাটা বলেই তিতি দেয়ালের দিকে তাকিয়ে কি যেন ভাবতে থাকে…।
সিফাত বলে, না- ভালো হত না। আমার এই জীবনটাই খুব পছন্দের।
তোর কলেজে-তো অনেক ধনী মানুষের মেয়েরা পড়ে। একদিন তাদের জিঞ্জেস করিস তো, তারা কি বলতে পারে বর্ষাকালে টিনের চালে বৃষ্টি পড়ার শব্দ কি রকম ? জ্যোৎস্না রাতে চাঁদ দেখার আনন্দ কতটুকু ? মায়ের হাতে শীতের সকালে খিঁচুড়ি আর ডিমভাজি খাওয়ার মজা কতটুকু ? ছেলেমেয়ের অল্প আনন্দেই মায়ের চোখে আনন্দের বন্যা বয়ে যাওয়ার অপূর্ব দৃশ্য কি দেখেছে ? কিংবা শীতকালে, ছোট ভাই-বোনদের নিজের একমাত্র কাঁথাটুকু দিয়ে দেওয়ার মত সেক্রিফাইস কাকে বলে ?
আড়মোরা ভেঙে তিতি বলে, অসম্ভব ! তারা তো এসবের কোনটাই জানে না। তাদের মুখে গল্প শুনে যতদূর জেনেছি, তারা নাকি বৃষ্টিতে ভেজার কিংবা জ্যোৎস্না রাতে চাঁদ দেখার সময়ই পায় না !!! বাসায় বুয়া এসে রান্না করে দিয়ে যায়। তাদের মা নাকি বছরে ২/১ দিন রান্নাঘরে যায় ! তাদের নাকি বড় ভাই-বোনদের সাথে সারাদিনে কখনও একবার কথাও হয় না !!!
অপূর্ব মমতা নিয়ে তিতি সিফাতের দিকে তাকায়।
আমি খুব ভাগ্যবতী ভাইয়া। তোমার মত একটি ভাইয়া পাওয়া সত্যিই ভাগ্যের বিষয়।
তুমি কি জান ভাইয়া, তুমি একটা পাগল ???
সিফাত মুখে হাসি এনে বলে, কেন ???
তুমি এমন একজন মানুষ, যে কিনা তার বোনের পরীক্ষার সময় সারাটাক্ষণ হলের বাইরে ছাতা আর জুস নিয়ে দাড়িয়ে থাকে। টিউশনির মাইনে পেলে পুরোটাই এনে মায়ের হাতে তুলে দেয়। মাঝে মধ্যেই ছোট বোনকে নিয়ে ফুচকা কেতে যায়। পরীক্ষার সময় নিজে, গ্লাসে রাখা দুধটুকু না খেয়ে, বিভিন্ন বাহানা করে-গল্প বানিয়ে ছোট বোনকে খাওয়ায়। পরিবারের কারো মন খারাপ হলে তার মন ভাল করার জন্য ব্যস্ত হয়ে থাকে। কারো কোন প্রয়োজন হলেই সাধ্যমত সাহায্য করে। নিজের তৈরি করা নোট সে কি না নিজের প্রতিদ্বন্দীকে পড়তে দেয় অবলীলায়….!!!
আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমার ভাইয়ের মত একটা ভাইও পৃথিবীতে পাওয়া যাবে না। আমি যদি দ্বিতীয় বার জন্মগ্রহণ করি তাহলেও আমি তোমাকেই আমার ভাই হিসেবে পেতে চাই। তোমার মাথার নিচের অনাবিল আশ্রয়ে ঠাঁই পেতে চাই।
সিফাতের চোখের কোণায় পানি চমতে শুরু করেছে।
মায়াভরা কন্ঠে তিতি বলে, বলতে পার কিভাবে তোমার মত একজন পরপোকারী, বিশ্বাসী আর শুদ্ধ মানুষ হওয়া যায় ??? বল না, ভাইয়া ???....
আশরাফ সাহেব বারান্দায় চেয়ারে বসে কি যেন ভাবছিলেন।
ঘড়িতে বাজে প্রায় রাত ন’টা। সিফাত কখন তার পাশে এসে বসেছে তিনি টেরই পান নি।
কি ভাবছো বাবা ???
মাথা ঘুড়িয়ে বলেন, ও সিফাত ! কিছু না রে …. এমনি…..
আজ জ্যোৎস্না উঠেছে। দেখ, চারদিক জ্যোৎস্নার রূপালী রং ধারণ করেছে। যেন আজ প্রকৃতির পূর্ণজন্মের দিন।
হ্যাঁ ঠিক ই বলেছিস।
আচ্ছা সিফাত, তোর কাছে জীবনের মানে কি ???
ভ্রু কুঁচকে সিফাত বলে, হঠাৎ এ প্রশ্ন বাবা ??? না, এমনি করলাম।
জ্যোস্নার রূপালী আলোয় আলোকিত আকাশের দিকে তাকিয়ে সিফাত বলে, আমার মতে ‘পাওয়া আর না পাওয়ার দোদুল্যমানই হচ্ছে জীবন’। তবে বাবা জীবনের আর একটা অর্থ আছে আর সেটা হল অপেক্ষা। এই অপেক্ষার পালাবদল হয় আমাদের ক্ষণে ক্ষণে…।
এবার বল, তোমার কাছে জীবনের সঙ্গা কি ???
আমি খুবই সাদাসিধে একজন মানুষ। তাই আমার সঙ্গাটাও সরল। আমার মতে, ‘জীবন মানে উপলব্ধি’। এক-একটি জিনিসের অভিঙ্গতা লাভ করা।
আর তাই জীবনের প্রতিটি মুহূর্তই উপভোগ করা উচিত।
আশরাফ সাহেব জিঞ্জেস করেন, তুই তোর জীবনকে কতটুকু উপভোগ করিস ???
বাবা, জীবনের কাছে আমার কোন অভিযোগ নেই। প্রতি সকালে মা অতি মমতা নিয়ে আমার ঘুম ভাঙ্গিয়ে আমায় নাস্তা খেতে দেন। আর সাথে একরাশ মমতা নিয়ে তাকিয়ে সন্তানের খাওয়া দেখেন। আমি এটা উপভোগ করি। ক্লাসের পর আমি টিউশনি করাতে যাই। টিউশনি থেকে ফেরার সময় দেখি, বন্ধুরা বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয় অথচ আমি পারি না। আমি এটাও উপভোগ করি। অনেকেই রিক্সায় কিংবা বাসে চড়ে কলেজে যায়। আমি পিচঢালা রাস্তায় হাঁটতে হাঁটতে কলেজে যাই। আমি এটাও উপভোগ করি। ক্লাসের পর কিংবা ছুটির দিনে বন্ধুরা তাদের প্রিয়মানুষকে নিয়ে এখানে ওখানে বেড়াতে যায়। অথচ আমি বাড়ি ফিরে আমার পরিবারের সাথে সময় কাটাই। আমি এটাও উপভোগ করি। আমাদের রাজনীতিবিদদের অকথ্য গালাগালি শুনলে আমার হাসি পায় অপর দিকে গরীব দু:খী মানুষ দেখলেই আমার বুকের ভিতরটা হু হু করে ওঠে তাদের কষ্টের কথা ভেবে। আমি এগুলোও উপভোগ করি।
আশরাফ সাহেব ম্লান কন্ঠে বলেন, আমি তোর জন্য কিছুই করতে পারলাম না রে !!!
সিফাত বলে, বাবা তুমি এমনিতেই এতকিছু করেছ যে, আমি সারাজীবন চেষ্টা করলেও এর প্রতিদান দিতে পারব না।
আমরা প্রতিদিন মাছ-গোশত খেতে না পারি, প্রতিমাসে কিংবা বছরে চাইনিজ খেতে না পারি, এয়ার কন্ডিশন রুমে ঘুমাতে না পারি, নতুন নতুন জামা-কাপড় চাইলেই পড়তে না পারি, আমরা অন্য আরেকটা জিনিস পারি যা অনেকেই পারে না। পাহাড় সমান সম্পদ থাকা সত্ত্বেও অনেকে পারে না।
আর সেটা হল, অনেক অল্প জিনিসের মাঝেই আনন্দ খুঁজে নেওয়া আর জীবনকে উপভোগ করা। …..
সিফাতের ৪র্থ বর্ষের রেজাল্ট বেরিয়েছে। সবমিলিয়ে সে এবারও প্রথম হয়েছে। বাসার সবাই মহাখুশি।
সেই খুশিতে আজ আশরাফ সাহেব সবাইকে ফুচকা খাওয়াবে।
ছোটবোন তিতি কাপড় পরে রেডি হয়ে গিয়েছে। তার মায়ের রুমে গেলেই তিতি লক্ষ্য করে, আজ তার মা ঠোঁটে হালকা লিপষ্টিক দিয়েছে, কপালের ঠিক মাঝখানে একটা বড় টিপ দিয়েছে।
দীর্য ২১ বছরের সংসার জীবনে তিতির মা হাতে গোণা মাত্র ২/৩ বার সেজেছে।
তিতি মুচকি হেসে বলে, মা তোমায় বেশ সুন্দরী লাগছে।
সাথে সাথে লজ্জা পেয়ে যায় তার মা। নিজেকে আড়াল করার জন্য কি যেন খুঁজতে শুরু করে।
তিতি বলে, যাই বাবাকে গিয়ে বলি আমরা সবাই রেডি……
ফজরের আযান হয়েছে। নামায আদায় করে আশরাফ সাহেব সিফাতের রুমের দিকে এগিয়ে যায়। তিনি সিফাতের মাথার কাছে গিয়ে বসে আলতো করে তার চুলে হাত বুলাতে থাকে।
ধীর কন্ঠে ডাকে, সিফাত, বাবা সিফাত। ঘুম থেকে ওঠ। ফজরের নামায পড়বি না ???
ঘুম থেকে ওঠে বিছানায় বসে সিফাত বলে, ভালোই করেছ আমায় ডেকে। নইলে নামাযটা মিস হয়ে যেত।
আশরাফ সাহেব বলেন, একজন মানুষ তার জীবনে সবকিছু পায় না কখনই। আর যদি পেত তাহলে জীবনের স্বার্থকতা বলে কিছু থাকত না। তবে প্রতিটি মানুষই কিছু কিছু মূল্যবান জিনিস পায়। আমিও পেয়েছি।
জানিস সেটা কি ???? না, জানি না বাবা।
আমার সেই মূল্যবান জিনিসটা হল, তুই – আমার সন্তান।
এক জীবনে যে কতগুলো পূণ্য করলেই তোর মত সন্তান পাওয়া যায় তা আল্লাহই জানেন। কিন্তু আমি তোর বাবা হতে পেরে ধন্য।
সিফাত কিছু বলে না, কেবল মাথা নিচু করে থাকে।
দু’জনের চোখ চিকচিক করছে। খানিকক্ষণ পরেই বর্ষার জলধারার মত জ্বল গড়িয়ে পড়বে।
বাইরে রাতজাগা পাখিগুলো কিচিরমিচির করছে।
আস্তে আস্তে সকাল হচ্ছে।
একবুক আশা আর স্বপ্ন নিয়ে উদিত হচ্ছে নতুন দিনের সূর্য……….

Sunday, June 26, 2011

নীল তেপান্তরে

উৎসর্গ…

জনপ্রিয় লেখিকা, সুচিত্রা ভট্টাচার্য

“কাছের মানুষ” উপন্যাসে আপনি মানুষের জীবনের একাকীত্বের সার্থক চিত্র যেভাবে তুলে ধরেছেন, সেভাবে অন্য কেউ এত চমৎকার করে উপস্থাপন করতে পেরেছে বলে আমার মনে হয় না।

আপনি জানেন না, এই উপন্যাসটা আমার সবচেয়ে প্রিয়। কারন, এই উপন্যাসের মাঝে আমি আমার প্রতিচ্ছবি খুঁজে পাই।



ভূমিকা…

আমার এক বন্ধুর জীবন থেকে নেওয়া এই গল্পটি। দেশের বাইরে পড়তে আসা একটি ছেলে যেসব অবহেলার অভিঙ্গতা লাভ করে তার মাঝে দু-একটি তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। প্রিয় বন্ধু, একটা গানের কয়েকটি লাইন কেবল বলতে চাই তোকে,

“যদি সবাই ফিরে যায়, ওরে ও অভাগা সবাই ফিরে যায়। ফিরবে না যে জানবি সে তোর, ফিরবে না যে জানবি সে তোর -ভাবনার মোরকে আছে ডুবে।ছিঁড়বে মোরক ফিরবে সে তার আপনও কুলায়……”।





নিজের রুমের চেয়ারে বসে লিমন বিড়বিড় করে বলছে,

Sharing is caring…….

তবে কেন আমার কাছের মানুষগুলো এত উদাসীন ???

গত দুইদিন ধরে লিমনের সাথে তার মা-বাবার কথা হয় না। যখন তার মা-বাবার তাঁর কথা খুব মনে পড়ে, তখন লিমনকে একদিন পর পর ফোন দেয়।

আর এভাবে কিছু দিন অতিবাহিত হওয়ার পর আবার সেই আগের অবস্থা। ২-৩দিন এ একবার খবর নেওয়া।

প্রতিদিন সন্ধ্যের পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত লিমন আনমনে ভাবে, এই বুঝি তার মা-বাবা ফোন দিল। তার কোন কাছের মানুষ তার খবর নিল।

মাঝে মাঝে সে প্রশ্ন করে, আচ্ছা-আমাকে কেন আলীগড় বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠাল ???

মেনে নিলাম আমার সুন্দর একটি ভবিষ্যতের জন্য। তাই বলে কি, আমি কেমন আছি, কি করছি এসব খবর নেওয়ার ইচ্ছেও করে না আমার কাছের মানুষগুলোর ???

লিমন আসলে এসব প্রশ্ন গুলো নিজেকেই করছিলো।

রাতের খাবার ক্যান্টিনে সেরে লিমন নিজের রুমের দিকে ফিরছিল। হঠাৎ তার মোবাইলে ফোন আসে।

মোবাইলটা হাতে নিয়ে দেখে, রানা ফোন করেছে।

হ্যালো, লিমন ? কি করছো ?

কিছু না। খেয়ে ফিরছি।

সময় থাকলে চল না ভিসি’র বাড়ির সামনে বসার জায়গাটায় গিয়ে একটু বসি। গল্প করি।

ঠিক আছে। আমি আসছি….

লিমন রানার কাছে গিয়েই প্রশ্ন করে, মানুষ হয়ে জন্মানোর সবচেয়ে বড় কষ্ট কি বলতে পার ???

রানা বেশ হকচকিয়ে যায়।চোখের চশমাটা একটু ওপরে তুলে হাসিমুখ করে বলে, বুঝলাম না।

লিমন রানার পাশে বসতে বসতে বলে, তোমাকে আর বুঝতে হবে না।

তুমি কি জান, সুমি তোমায় ছেড়ে চলে গেল কেন ???



রানা বলে, জানি। আমার মত খারাপ মানুষকে সে কেন ভালবাসবে ? কেন আমার সাথে থাকবে ???

না, তুমি ভুল বলেছ। আমরা অতি চমৎকার করে ভালবাসতে পারি যা অনেকেই পারে না। আর মানুষ সেটা বুঝে না। তাই ভুল বুঝে, অভিমান করে চলে যায় দূরে…



রানা কিছু বলে না, কেবল একটা দীর্ঘশ্বাস ছাড়ে।



বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর লিমন গান ধরে,

দেখেছি, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা।

তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর মেলে না

দেখেছি, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা।

গান শেষ হলে ক্ষীণ কন্ঠে রানা জিঞ্জেস করে, তোমার কি মন খারাপ ?



লিমন কিছু বলে না। চুপচাপ নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তাদের সামনে দিয়ে বয়ে যাওয়া রাস্তার দিকে। যাকে আলোকিত করে রেখেছে ছোট ছোট সোডিয়াম বাতি।

হঠাৎ করে উঠে দাঁড়িয়ে লিমন পায়েচারি করতে শুরু করে।



সাবলীল কন্ঠে বলে, মানুষ হয়ে জন্মানোর সবচেয়ে বড় কষ্ট হল, যা বলতে প্রাণ কাঁদে তা কখনও বলা হয় না। আর মানুষ কেবলই সেই কথাটা বলার কাঙ্খিত সময়ের অপেক্ষায় থাকে…



জান রানা, আমার পরিবারের সবাই আমার উপর বেশ বিরক্ত। সেদিন বড় আপুর সাথে কথা হল। কি বলল শুনবা ?

রানা বলে, নিশ্চই তোমায় তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে।



না, সেটা বলে নি। বলেছে, ‘তোকে তো কেউ কিছু বলে না, যা বলে সব আমাকে। তোর জন্য সবাইকে ম্যানেজ করতে হয়। তোকে যেন কেউ কিছু না বলে তাই আমি

সামনে গিয়ে দাঁড়াই। যে করেই হোক সিজিপিএ টা একটু ভালো কর। আর কথা শুনতে ভাল লাগে না’।



বড় মামাও আমার সিজিপিএ নিয়ে আমার উপর বিরক্ত। আমি আলীগড় বিশ্ববিদ্যালয়ে পড়ি এটা তার পছন্দ নয়।

আমার বড় চাচা সেদিন আমায় ফোন করে বলেছে, তোর পেছনে অযথা টাকা নষ্ট হচ্ছে। পড়তে না পারলে চলে আয়।

বড় ভাইয়া আর ভাবীর সাথে আমার শেষ কবে কথা হয়েছে আমি নিজেও বলতে পারবে না।



মা’র হাতে টাকা থাকে না বলে, মা’ও নিয়মিত খবর নিতে পারে না। তবে তারাও যে আমার উপর বিরক্ত তা বোঝা যায়।

হাতে গোণা ২-৪ জন যেই বন্ধু আছে, তাদেরকে আমারই ফোন দিয়ে আমার অস্তিত্বের কথা মনে করিয়ে দিতে হয়। অথচ এই সব মানুষগুলোকে আমি প্রতিদিন কত মমতা নিয়ে ভাবি !!!!!



একটা মেয়েকে ভালবেসেছিলাম। হঠাৎ তারও বিয়ে হয়ে গেল। আমায় একা করে চলে গেল, কিন্তু যাওয়ার আগে একবার বলেও গেল না।

রানা কিছু বলে না। কেবলই গম্ভীর হয়ে মাটির নিচের দিকে তাকিয়ে আছে।



অনেকক্ষণ পরে বলে, তুমি এভাবে ভাবছ কেন ? সবাই তোমায় নিয়ে ভাবে, তোমায় ভালবাসে, শুধু যোগাযোগ করতে পারে না। হয়ত ব্যস্ত থাকে বিভিন্ন কারনে।

লিমন বলে, মিথ্যে আশ্বাস দিও না। ভালবাসা এবং কৃতঙ্গতাবোধ- এগুলো প্রকাশ করতে হয়।



আমার খালারা আমায় নিয়ে কানাঘষা করে, আমি নাকি একটি মেয়ের সাথে নিয়মিত কথা বলি আর টাকা উড়াই। বিদেশে এসেও নাকি আমার ফোনে কথা বলার ভুতটা যায় নি। আর সে জন্যই নাকি আমি নষ্ট হয়ে যাচ্ছি।

অথচ কি জান, আমার মোবাইলে তেমন একটা ফোন আসে না। আমি ভার্সিটির বাইরে হাতেগোণা মাত্র কয়েকজনের সাথে কথা বলি।

আসলে আমি এমন একজন মানুষ, যার প্রতিটি কাজই হল ভুল। সে যাই করে, যাই বলে সবই অন্যের চোখে ভুল। যাকে বলে, ভুলে ভরা মানুষ…..

হঠাৎ রানা উঠে দাঁড়িয়ে বলে, চল-এবার হলের দিকে পা বাড়াই। পরিবেশটা কেমন যেন অসহ্য মনে হচ্ছে।



প্রতিদিন রাতে বিছানায় গিয়ে লিমন ভাবে, ভুলে ভর্তি আমার জীবন। আচ্ছা কি করলে সবার চোখে আমার এই ভুল গুলো শুধরানো যায় ? কি করলে, আমি আমার কাছের মানুষগুলোর কাছে প্রিয় হতে পারব ?

অনেক ভাবে। ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে যায়।



গত ৭ দিন আগে লিমনের ছোট খালার বিয়ে হল। খুবই মজা হয়েছে সেখানে। সবাই এসেছিল, কেবল লিমনই যেতে পারে নি। কেউ লিমনকে জানায় নি, ওদিকে কি হচ্ছে। গায়ে হলুদ হয়েছে এটাও লিমন জানে না। বিয়ের অনুষ্টান শেষেও কেউ একটা ফোন করে লিমনকে কিছু জানায় নি। এমনকি লিমনের মা-বাবাও না। আর

লিমনের ভাই ? সে তো অনেক ব্যস্ত। কত দায়িত্ব তার মাথায় !!!



আমাদের এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে, যারা তার পরিবার, কাছের মানুষদের নিয়ে খুব বেশি কনসার্ন থাকে। লিমন সে ধরনের মানুষ।

অন্ধকারের একটা সুবিধা হল, এর মাঝে ক্ষীণ আলোর উপস্তিতিও সহজেই খুঁজে পাওয়া যায়, যা অন্য কোথাও পাওয়া যায় না। লিমন তেমনি আলো খোঁজার চেষ্টা করছে…



বিস্মৃতির অতল গভীরে ক্রমেই হারিয়ে যাওয়া লিমন ভাবে, সব ছেড়ে দিব, সব। আমার সব কাছের মানুষগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করবো। একলা চলার নীতি অনুসরণ করবো।



নিজের রুমে চেয়ারে বসে চোখ বন্ধ করে লিমন এসব কথা ভাবছে।

হঠাৎ তার মন বলে ওঠে,

তুমি এমনটা করো না। তুমিও যদি অভিমানের বশবতী হয়ে অন্যান্য মানুষের মত আচরণ কর তবে

অতি সস্তা চিন্তার মানুষ আর তোমার মাঝে কি পার্থক্য থাকবে বল ??? তোমায় যে হতে হবে,

বসুন্ধরার মত সর্বংসহা; নদীর মত বেগবান, আকাশের মত উদার, বৃক্ষের মত পরপোকারী।



আড়মোরা ভেঙে লিমন পেছনে তাকায়।

দেখে, পেছনে কেউ নেই। কেবল ঘরের জানালা দিয়ে স্নিগ্ধ মৃদু বাতাস ঘরে প্রবেশ করছে।

সে জানালার কাছে গিয়ে দাঁড়ায়। শীতল স্নিগ্ধ বাতাস তাকে ছুঁয়ে যাচ্ছে।



অনাবিল প্রশান্তিতে লিমনের শরীর ভরে উঠছে।

হালকা ভাবে চোখ বন্ধ করে লিমন, সাবলীল কন্ঠে বলে,

আমি এক অনন্য মানুষ। আমার স্বকীয়তা আমায় বজায় রাখতেই হবে। কারন, স্বকীয়তা বিসর্জন দেওয়ার অর্থ হল নিজেকে হারিয়ে ফেলা। সকল সমালোচনা গ্রহণ করে নিজেকে সমৃদ্ধ করবো আমি আর এগিয়ে যাব।

হ্যাঁ, আমি এগিয়ে যাব দীপ্ত পায়ে………